,

আইসিসিতে বাংলাদেশের ৩ আম্পায়ারকে অবাক হওয়ার মত মূল্যায়ন !

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের মধ্যে দিয়ে মাঠে নামছে ইমরুলরা। তবে একটি অন্যরকম খবর হলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ পরিচালনায় থাকবেন ৩ জন বাংলাদেশি আম্পায়ার।

এমনকি টি-টোয়েন্টি ম্যাচের সম্পূর্ণ দায়িত্ব থাকবে বাংলাদেশের সেই ৩ আম্বায়ারের হাতে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে বাংলাদেশের আম্পায়াররা বেশ আগেই সুনাম অর্জন করে। আর এবার তার আরো একটি প্রমাণ পেল টাইগারভক্তরা। কয়েকদিন আগে ভারতের ক্রিকেটাররা বাংলাদেশের স্বনামধন্য আম্পায়ার এনামুল হক মনির বিরুদ্ধে অভিযোগ করে।

কিন্তু আইসিসিতে বাংলাদেশের আম্পায়ারদের অনন্য মূল্যায়ন অবাক হওয়ার মত! এখন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচই পরিচালনা করবেন বাংলাদেশি আম্পায়াররা। ৫ ও ৭ জুলাই ম্যাচ দুটি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

দুটি টি-টোয়েন্টি ম্যাচেই মাঠে দায়িত্ব পালন করবেন সেই এনামুল হক মনি। প্রথম ও দ্বিতীয় ম্যাচে তার সঙ্গী হবেন যথাক্রমে শরফুদ্দৌলাহ ইবনে শহিদ সৈকত ও আনিসুর রহমান।

অন্যদিকে বাংলাদেশের আনিসুর রহমান ও মাসুদুর রহমান মুকুল একমাত্র প্রস্তুতি ম্যাচে আম্পায়ার হিসাবে থাকবেন। ইবনে শহিদ সৈকত, এনামুল হক মনি ওয়ানডে ম্যাচে আম্পায়ার হিসাবে থাকছেন।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা