বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোকেন আমদানির মূলহোতা সনাক্ত

news-image

চট্টগ্রাম বন্দরে তেলের ড্রামে কোকেন আমদানির ঘটনার মূলহোতাদের পরিচয় সনাক্ত করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে তেলে ড্রামে কোকেন পাঠানোর সঙ্গে জড়িত বকুল মিয়া নামের লন্ডন প্রবাসী এক ব্যাক্তি আর এই কাজে অর্থায়ন করেছিলেন ভারতে অবস্থানরত বকুলের বন্ধুু ব্যবসায়িক পার্টনার রাজু আহম্মেদ নামে আরেক ব্যাক্তি। ঢাকা ও চট্টগ্রাম থেকে গ্রেফতার হওয়া চারজনের দেয়া তর্থ্যে ও গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে কোকেন আমদারি ঘটনায় বকুল মিয়া ও রাজু আহম্মেদের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া খান জাহান আলী লিমিটেডের প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেলের নিকটাত্মীয় লন্ডন প্রবাসী বকুল মিয়া বলিভিয়া সানফ্লাওয়ার তেলের সঙ্গে তরল কোকেন পাঠিয়ে ছিলেন। এই জন্য অর্থ যোগান দিয়েছেন রাজু আহম্মেদ। আর বন্দর থেকে কোকেন ভর্তি তেলের ড্রাম খালাসের প্রক্রিয়া চূড়ান্তের দায়িত্বে ছিলেন সোহেল ও আতিকুর রহমান।

পরবর্তীতে এ প্রক্রিয়ায় তাদের সঙ্গে যুক্ত হন আজাদ ও মোস্তফা কামাল। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে গোয়েন্দা পুলিশ। এদিকে গ্রেফতার হওয়া চারজনের তর্থ্যরে ভিত্তিতে লন্ডন প্রবাসী বকুল  ও ভারতে অবস্থানকারী রাজুকে ধরতে ইন্টারপোল ও স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশকে  সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। এ জন্য স্বারষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে ইন্টারপোল ডেস্কের মাধ্যমে  এই সংস্থা দুটির কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য। তিনি জানান, তেলের ড্রামে তরল কোকেন আমদানির অনুসন্ধানের জন্য  ১০ সদস্যের অনুসন্ধান কমিটি করেছে নগর পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কুসুম দেওয়ানকে কমিটির প্রধান করে এবং নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত ও সহকারি কমিশনার মো.কামরুজ্জামান, ফয়জুল ইসলাম ও জাহাঙ্গির আলম, কোতয়ালি জোনের সহকারি পুলিশ কমিশনার মো.মঈনউদ্দিন, সহকারি পুলিশ কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী ও এস এম নূরুল হুদা, বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম, আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ, নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুর রউফ ও জাহেদুল ইসলাম কমিটিতে রাখা হয়েছে।

চট্টগ্রাম পুলিশ কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডলের নির্দেশে এ কমিটি গঠন করা হয়। শনিবার কমিটির সদস্যদের নিয়ে জরুলি বৈঠক করা হয়।  অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচায আরও জানান, কোকেন আমদানি ঘটনায় যাদের নাম এসেছে তারা দেশের বাইরে থাকায়  বিদেশি বিভিন্ন সংস্থা যেমন ইন্টারপোল ও স্টটল্যান্ড ইয়ার্ডের সহযোহিতা আমরা দিব। কারণ   আর্ন্তজাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বিশ্বের ১৮৮টি দেশে কাজ করে । আর বৃটিশের বিশেষায়িত পুলিশ সংস্থা হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড। স্বারষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই অল্প সময়ের মধ্যে সংস্থা দুটির কাছে চিঠি পাঠানো হবে বলে তিনি জানান। সানফ্লাওয়ার তেলের ড্রামে তরল কোকেন আমদানির মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এরা হলেন, গার্মেন্ট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মশুল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদ, ডেভেলপার কোম্পানির কর্মকর্তা মোস্তফা কামাল ও সানফ্লাওয়ার তেলের আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের পরিচালিত প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেল। এদের মধ্যে আতিকুর রহমান, একে আজাদ ও মোস্তফা কামালকে ১০ দিনের রিমান্ডে ও সোহেলকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার (২ জুলাই) আতিকুর, আজাদ ও মোস্তফা কামালের ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়। তাদের ওইদিনই জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে ডিবি। আর সোহেলকে ৩০ জুন রিমান্ডে নেবার আদেশ দেন আদালত। তাকে রোববার (৫ জুলাই) ডিবি নিজেদের হেফাজতে নেবে বলে সূত্র জানিয়েছে। হেফাজতে নেয়া তিনজনকে নগর গোয়েন্দা পুলিশের ‍চার সদস্যের একটি টিম জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্র জানায়।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক