,

পাঁচতলা থেকে স্ত্রীর লাফ, চারতলায় ধরে ফেললেন স্বামী (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাংসারিক জীবনে রাগের বশে অনেক কিছু করে বসে দম্পতি, আমরা কে না জানি। কিন্তু স্বামী অথবা স্ত্রী আগে থেকেই সে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে খুব কমই দেখা যায়। তবে তেমনই একটি ঘটনায় করা ২০১৩ সালের এক ভিডিও আবার সামনে চলে এসেছে। ঘটনাটি চীনের।
স্বামীর ওপর রাগ করে আত্মহত্যার জন্য পাঁচতলার বারান্দা থেকে লাফ দিয়েছিলেন স্ত্রী। তবে স্বামীর উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে যান তিনি। মনোমালিন্যের একপর্যায়ে আত্মহত্যার হুমকি দিয়ে স্বামীকে পাঁচতলা অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেয় স্ত্রী। স্বামী এ হুমকি শোনার পর বসে থাকেননি। উপস্থিত বুদ্ধি ব্যবহার করে চারতলার অ্যাপার্টমেন্টে গিয়ে অপেক্ষা করতে থাকেন।
ইতোমধ্যে রাগান্বিত স্ত্রী কথা অনুযায়ী কাজও করে ফেললেন। আত্মহত্যার জন্য লাফ দিলেন পাঁচতলার বারান্দা দিয়ে। তবে এ যাত্রায় বেঁচে গেলেন তিনি। স্বামী চারতলায় ধরে ফেললেন স্ত্রীকে। এরপর নিচ থেকে লোক গিয়ে এবং আশপাশের অ্যাপার্টমেন্টের মানুষের সহায়তায় স্ত্রীকে রক্ষা করতে সক্ষম হন স্বামী। পরবর্তীতে রাস্তায় লোক জড়ো হলে তাদের ধারণ করা সেই ভিডিও অনলাইনে আসলে ব্যপক সাড়া পড়ে।

https://youtu.be/b-Yx14kNal4

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ