,

অতীত নিয়ে ভাবি না’

news-image

ক্রীড়া ডেস্কএইতো কিছুদিন আগেও বাংলাদেশ মানে ছিল ক্রিকেট বিশ্বের ছোট দল, খর্বশক্তির দল। বড় দলগুলো হেসে-খেলে হারিয়ে দিবে এমনটাই বিশ্বাস ছিল সবার। সেই বিশ্বাস বদলেছে। প্রধান কোচ হাথুরুসিংহের বিশ্বাস আগে আমরা কাদের বিপক্ষে খেলেছি, কতটা খারাপ খেলেছি তা নিয়ে এখন আর ভাবার সময় নেই। কারণ অতীত নিয়ে পড়ে থাকলে এগিয়ে যাওয়া যায় না। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে অতীত কোন রেকর্ড বা পরিসংখ্যান নিয়ে ভাবতেও চান না দলের প্রধান কোচ। গতকাল  প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শুরুর আগে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেন হাথুরুসিংহে। তার কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো- 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  বাংলাদেশের অতীত

এটি সত্যি যে, আমাদের অতীত রেকর্ড ভাল নয়। তবে আমি যদি অতীত নিয়ে পড়ে থাকি, তবে এখানে আসতে পারতাম না। সব কিছুই বদলে যায়। আমরা এখন কিভাবে খেলবো- সেটাই আসল। আমরা ইতিহাসের অংশ নই, আমরা এখন বর্তমানে আছি। এখন আমরা কিভাবে খেলবো,  সেটাই গুরুত্বপূর্ণ।  খেলোয়াড়রা  যেমন  খেলবে, তা আমি পারবো না। আমি কেবল তাদের বলে দিতে পারবো, কিভাবে  খেলতে হবে এবং কোনটা আমাদের মূল শক্তি। 

সিরিজ জয়ে উৎসাহ

আমি মনে করি এটা বাংলাদেশের জন্য উদ্দীপ্ত হওয়ার সময়। জেতাটা সব সময় খুব ভাল। তবে আমরা যেভাবে  খেলছি, সেটাই বেশি উৎসাহব্যঞ্জক।

দলের তরুণদের আগলে রাখা

আমি নতুনদের মধ্যে বিভ্রান্ত হওয়ার মতো কিছু দেখছি না। তাদের পা মাটিতেই আছে। তাদের কেবল প্রয়োজন সাফল্য উপভোগ করা। দলের কয়েকজন তরুণ এমন কিছু করেছে, যা আগে কেউ করতে পারেনি। সুতরাং এই সাফল্য তাদের কাছে অভূতপূর্ব। তারা যা করেছে, তা উপভোগ করা তাদের অধিকার।

মুশফিক ও লিটনের কিপিং

মুশফিক কিপিং করার জন্য আত্মবিশ্বাসী। তার কারণে দলের কম্বিনেশন নানাভাবে করা যায়। তার আঙ্গুল ভাল থাকলে সে যদি কিপিং করতে চায়, তবে তাকে আমরা সুযোগ দিতে চাই। গত কয়েকটি অনুশীলন পর্বে সে কিপিং করেছে। মুশফিক ছাড়া লিটনও  স্কোয়াডে আছে। আর কিপিংয়ের সিদ্ধান্ত পুরোটাই নির্ভর করছে মুশফিকের আঙ্গুলের উপর। এখন তার অবস্থা ভাল বলেই মনে হয়েছে। ফিজিওরা খুশি। সে দ্রুত সুস্থ হচ্ছে।

প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা 

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে দক্ষিণ আফ্রিকা অনেকদিন ধরেই খুব ভাল দল। বেশ কয়েক বছর ধরে তারা ধারাবাহিকভাবে ভাল খেলছে। একটা কথা আজ বলি, দক্ষিণ আফ্রিকাই  ফেভারিট। এ কথা আগে বলিনি। তারা খুবই শক্ত প্রতিপক্ষ। তবে তাদের পেসাররা যতোটা জোরে বল করে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, এটি ঠিক না? অন্যান্য সিরিজের জন্য আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি এবারও সেভাবেই নিচ্ছি। বিশ্বকাপের দ্রুতগতির উইকেটে নিজেদের মানিয়ে নেয়াটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ ছিল। এবারও অনুশীলনটা বদলে যায়নি, আগের অনুশীলন পদ্ধতি এবারও আমাদের কাজে লাগছে।

দলে সোহাগ গাজী 

নতুন অ্যাকশনে বেশ কয়েক মাস ধরে সে বোলিং করছে। নির্বাচকরা তার বোলিং দেখেছে। আশা করছি তার নতুন অ্যাকশনের ফলাফল আগের মতোই ভাল হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ