বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধান্তে অনিশ্চয়তা পূর্ণিমার ফেরা

news-image

বিনোদন প্রতিবেদকঈদের পর সিনেমাতে ফিরবেন বলে যে সিদ্ধান্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমা নিয়েছিলেন, সেই সিদ্ধান্তের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। একমাত্র কন্যার জন্মদিনে ঘটা করে অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণিমা জানান দিয়েছিলেন তিনি ফিরছেন। পূর্ণিমার এই ফেরার সংবাদে আনন্দিত হয়ে দু’একজন নির্মাতা তার সঙ্গে যোগাযোগও করেছিলেন। কিন্তু পূর্ণিমা প্রথম প্রথম সাড়া দিলেও এখন আর তার কোন সাড়া পাচ্ছেন না বলে জানালেন একজন নির্মাতা। তাকে দুইদিন সময় দিয়ে পূর্ণিমা সেটা বাতিল করেছেন বলে তিনি জানান। অথচ অভিনয়ে ফেরার জন্য পূর্ণিমা নিজেকে তৈরি করছিলেন। ইতিমধ্যেই সানন্দে একটি পত্রিকার ফটোশুট করেছেন, ছোট পর্দারও একটি বড় কাজ করেছেন। কিন্তু সিনেমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে দোটানায় রয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, পূর্ণিমার পারিবারিক সমস্যা সৃষ্টি হয়েছে নতুন করে। মায়ের সঙ্গে তার এবং তার স্বামীর বনিবনা হচ্ছে না। প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকছে। এই ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকার জন্য পূর্ণিমা নিজের নিকুঞ্জের বাড়ি ছেড়ে ভাড়া করা বাসায় ওঠার প্রস্তুতি নিচ্ছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, পূর্ণিমা নতুন বাসায় নতুন করে তার সংসার সাজাচ্ছেন। এ কারণেই কারও সঙ্গে কোন প্রকার যোগাযোগ রাখছেন না। কিন্তু তারকাদের গোপন কথা গোপন থাকে না। ঘরের মধ্য থেকেই বের হয়ে যায় হাঁড়ির খবর। মা ও বড় বোনের সঙ্গে বিবাদ, নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাসায় যাওয়ার সিদ্ধান্ত থেকেই তার চলচ্চিত্রে ফেরার বিষয়টা রীতিমতো অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ বড় একটা ছবির মাধ্যমে পূর্ণিমার চলচ্চিত্রে প্রত্যাবর্তন করার সুযোগ তৈরি হয়েছিল। পরিচালক বেশ আগ্রহ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রথম প্রথম পূর্ণিমাও বেশ আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু পারিবারিক সমস্যার কারণে পরবর্তীতে পূর্ণিমার আগ্রহে ভাটা পড়ে যায়। এখন নতুন বাসায় নতুন করে সংসার সাজিয়ে তিনি নিজেকে কতটা নির্বিবাদে চলচ্চিত্রে উপস্থাপন করতে পারবেন, কিংবা কিভাবে চলচ্চিত্রের জন্য সময় বের করবেন- এটাই বড় প্রশ্ন। আর অনিশ্চয়তাটাই এখানে। বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা পূর্ণিমা প্রায়শই পারিবারিক অথবা ব্যক্তিগত ঝুট-ঝামেলায় জড়িয়ে নিজের অবস্থান নষ্ট করেন। যখনই তাকে নিয়ে চলচ্চিত্র শিল্প আলোর মুখ দেখার প্রস্তুতি নেয়, তখনই তিনি কোন না কোন ঝামেলা বাধিয়ে ফেলেন। যেমন বাধালেন এখন। পরিস্থিতি কতটা জটিল হলে একজন নায়িকাকে তার নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাসায় উঠতে হয় তাতেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। পূর্ণিমাকে নিয়ে চলচ্চিত্রের দুঃখ অনেক। যোগ্যতা, সম্ভাবনা, গ্ল্যামার, অভিনয় ক্ষমতা, জনপ্রিয়তা- অনেকের চেয়েই বেশি থাকা সত্ত্বেও শুধু নিজের দোষে কাঙ্ক্ষিত অবস্থানে নেই পূর্ণিমা। তারপরও তাকে নিয়ে শুভাকাঙ্ক্ষীদের অনেক আশা ছিল। কিন্তু সাম্প্রতিক জটিলতা সেই আশাকে অনেকটাই দুরাশায় পরিণত করছে। পূর্ণিমা এখন কি করেন, সেটা দেখার জন্যই তার শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষা করছেন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক