,

নিখোঁজ তাহমিদের খোঁজে সাগরের তলদেশে অভিযান

news-image

বঙ্গোপসাগরে বিধ্বস্ত যুদ্ধবিমানের মুল অবকাঠামো ও নিখোঁজ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ রুম্মানের সন্ধানে সাগরের তলদেশে বিশেষ অভিযান শুরু করেছে নৌবাহিনী। অভিযানে থাকা কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার মো. ফখরুদ্দিন সমকালকে বলেন, 'আমরা দুর্ঘটনার স্পটের বাইরে টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মূল উদ্ধার অভিযানে কাজ করছে নৌবাহিনীর বিশেষ টিম। উদ্ধারে তারা আরও অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সাগরের তলদেশে তল্লাশি অভিযান শুরু করেছে। এ উদ্ধার অভিযানে নৌবাহিনীর তিনটি জাহাজ রয়েছে।' নিখোঁজ ছেলের খোঁজে এখনো জহুরুল হক ঘাঁটিতে দিন কাটাচ্ছে মা-বাবাসহ তাহমিদের নিকট আত্মীয় স্বজনরা । তাহমিদের চাচাত ভাইয়ের স্ত্রী নার্গিস আকতার বলেন, 'তাহমিদের বাবা-মায়ের অবস্থা ভাল না। তারা এখনো আশায় আছে ফিরে পাবে তাহমিদকে। তার সন্ধানে এখনো বিমান বাহিনীর জহুরুল হক ঘাটিতে আছে তার পরিবার ও আত্মীয় স্বজনরা।' উল্লেখ্য গত সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে অভ্যন্তরীণ নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে এফ-৭ যুদ্ধবিমানটি নিয়ে উড়াল দেন ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ। সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরের ব্রাভো অ্যাংকারেজে বঙ্গোপসাগরে এ ফাইটার প্লেনটি বিধ্বস্ত হয়। উদ্ধার অভিযানে জাহাজের ভাঙ্গা কয়েকটি টুকরো পাওয়া গেলেও খোঁজ মিলেনি তাহমিদের। পাওয়া যায়নি বিমানের মুল কাঠামোও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে