,

শহরের মদিনা মসজিদের জায়গায় ভূমি সন্ত্রাসীর অবৈধ ঢেরাটি উচ্ছেদ করেছে সাধারন মানুষ

news-image

বিশেষ প্রতিনিধি : ভূমি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বিক্ষুব্দ মানুষ। দীর্ঘ কয়েক বছর ধরে শহরের কালাইশ্রীপাড়ার মদিনা মসজিদের আশপাশ এলাকার মানুষ স্থানীয় ভূমি সন্ত্রাসী আ (আধ্যক্ষরে) অত্যাচারে অতিষ্ঠ। সাধারণ মানুষকে হয়রানী করা। মিথ্যে মামলা দায়ের করা। মারধোর। হুমকি নির্যাতনসহ অসংখ্য ঘটনার নজির সৃষ্টি করেছে দুর্ধর্ষ এই ভূমি সন্ত্রাসী। তার অত্যাচারে স্থানীয় মানুষ সব সময় আতংকে দিনাতিপাত করছে। গত ৪ বছর ধরে এই ভূমি সন্ত্রাসী মদিনা মসজিদের নামে ওয়াকফ করা জায়গার উপর ঢেরা তুলে তা দখলের চেষ্টা চালায়। স্থানীয় সূত্র জানায়, মাসিক ৫’শত টাকা মসজিদে ভাড়া দেয়ার শর্তে মৌখিক ভাবে নেয়। এরপর গত ৪ বছরে একটি টাকাও মসজিদে দেয়নি। উপরন্ত জায়গাটি দখলের চেষ্টা শুরু করে। অবৈধ ভাবে এ দখলদারের বিরুদ্ধে এলাকার মানুষ ফুসে উঠে। এ্যাকশন চালায় সাধারণ মানুষ। শুক্রবার দুপুরে হাজার হাজার মানুষ ভূমি সন্ত্রাসীর বিরুদ্ধে বিক্ষোভ করে ঢেরাটি অপসারন করে। এরপরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানায়, তার অত্যাচারে আমরা এতদিন শংকিত ও ভীত ছিলাম। সাধারণ মানুষ রুখে দাঁড়িয়ে যাওয়ায় আমরা এখন আশান্বিত।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা