,

এবারের ঈদে নিজেই করে ফেলুন দারুণ সুন্দর ‘হার্ট নেইল আর্ট’ (ভিডিও)

news-image

বর্তমানে নেইল আর্ট নারীদের কাছে খুবই জনপ্রিয় একটি ফ্যাশন। আগের মতো এক রঙের নেইলপলিশে নখ রাঙাতে কেউই তেমন পছন্দ করেন না। দারুণ সব নেইল আর্টের ভক্ত নারীর সংখ্যা অনেক বেশি। কেউ কেউ নিজেই নেইলআর্ট করতে পারলেও, অনেকেই নেইলআর্টের জন্য পার্লারে চলে যান এবং খুবই সাধারণ নেইলআর্টের পেছনে ব্যয় করেন অনেক টাকা। কিন্তু নেইলপলিশ তো ঘরেই রয়েছে, তাহলে নিজেই করে ফেলুন না দারুণ সুন্দর একটি নেইলআর্ট। একেবারেই ঝামেলাবিহীন দারুণ সুন্দর ‘হার্ট নেইল আর্ট’ করতে পারবেন নিজেই খুব সহজে এবং বেশ অল্প সময়ে। চলুন তাহলে শিখে নেয়া যাক পদ্ধতিটি।
যা যা লাগবে:

– বেইসের জন্য সাদা বা নিজের পছন্দের হালকা রঙের নেইলপলিশ
– হার্টের জন্য লাল, গোলাপি এবং সাদা নেইলপলিশ (এখানে শেডের হার্ট আঁকা হয়েছে, আপনি চাইলে একটি মাত্র রঙের হার্ট করতে পারেন)
– সাধারণ চওড়া স্কচটেপ
– কেঁচি
– স্পঞ্জ ( শেডের জন্য প্রযোজ্য, এক রঙের হলে প্রয়োজন নেই)
– ট্রান্সপারেন্ট নেইলপলিশ
পদ্ধতি:

– প্রথমে খানিকটা স্কচটেপ কেটে আঠার বিপরীত দিকে দু ভাজ করে নিয়ে মাঝ বরাবর নখের আকার অনুযায়ী ছোট বা বড় করে একটি হার্ট আকৃতির অংশ কেটে নিন।
– এরপর নখে বেইসের হালকা রঙের নেইলপলিশটি লাগান এবং ভালো করে শুকিয়ে নিন।
– বেইস শুকিয়ে গেলে নখের উপরে হার্ট কাটা স্কচটেপ লাগিয়ে নিন নিজের পছন্দমতো স্থানে (এখানে মাঝে বরাবর বসানো হয়েছে)।
– শেডের হার্ট আঁকাতে চাইলে স্পঞ্জের উপরে লাল, গোলাপি এবং সাদা রঙের নেইলপলিশ দিয়ে শেড তৈরি করে নিন (ভিডিও)। এরপর স্পঞ্জটি হার্ট কাটা অংশে চেপে চেপে নেইলপলিশ লাগিয়ে নিন। এক রঙের হলে শুধুমাত্র সেই রঙের নেইলপলিশ বুলিয়ে নিন স্কচটেপ লাগানো নখে।
– কিছুটা শুকিয়ে আসার আগেই সাবধানে স্কচটেপ তুলে ফেলুন। এরপর পুরোপুরি শুকিয়ে গেলে উপরে ট্রান্সপারেন্ট নেইলপলিশের কোট দিয়ে ফেলুন। ব্যস, হয়ে গেল আপনার দারুণ সুন্দর ‘হার্ট নেইল আর্ট’।
বিস্তারিত বুঝতে দেখে নিন ছোট্ট ভিডিওটি\ Valentine's Day Heart Nail Art Tutorial

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা