,

৫০০ শিল্প কারখানায় নতুন গ্যাস সংযোগ (ভিডিও)

news-image

টিপস ডেস্ক : অবশেষে প্রায় দুই বছর পর সরকার শিল্প কারখানায় গ্যাসের সংযোগ দিতে যাচ্ছে। তবে সহজে মিলছে না এ সংযোগ। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাওয়ার পর ৫০০টি শিল্প কারখানাকে গ্যাস দেয়া হবে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। খবর ইনডিপেন্ডেন্ট টিভি।
বিনিয়োগে অন্যতম বাধা হচ্ছে গ্যাস ও বিদ্যুতের সংকট। দেশে দৈনিক ২৭০ কোটি ঘনফুট উৎপাদন হলেও গ্যাসের চাহিদা ৩২০ কোটি ঘনফুটের বেশি। গত দুই বছর শিল্পকারখানায় নতুন গ্যাস সংযোগ বন্ধ। তবে সম্প্রতি পুরনো ৫২টি পোশাক কারখানাকে নতুন এলাকায় সংযোগ দেয়া হয়েছে। ঈদের পর আরো ৫০০টি কারখানাকে সংযোগ দিতে যাচ্ছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিন বিপু বলেন, নতুন সংযোগ দেওয়ার আগে প্রকৃত কল-কারখানা আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।  সেই সব কল-কারখানা সত্যিকার অর্থে বিনিয়োগ করছে কিনা তা জানতেও সরকারের গোয়েন্দা সংস্থা কাজ করছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাওয়ার পরে নতুন ৫০০টি গ্যাস সংযোগ দেওয়া হবে।
এ সম্পর্কে এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ বলেন, মূলত আসল বিনিয়োগকারীকে গ্যাস সংযোগ দেয়াই হবে সরকারের সঠিক সিদ্ধান্ত।
 
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না করে । শুধু ইপিজিড নয়, এর বাইরের শিল্পগুলোকেও গ্যাস দিতে হবে।
 
বিনিয়োগকারীরা বলছেন, যত দ্রুত নতুন শিল্প কারখানাকে গ্যাস দেয়া যাবে তত বেশি লাভবান হবে দেশের অর্থনীতি।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের