,

৫ টি লক্ষণে বুঝতে পারবেন আপনি আয়রনের অভাবে ভুগছেন কিনা

news-image

স্বাস্থ্য ডেস্ক : দেহে আয়রনের অভাব আজকাল খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। প্রচুর মানুষকে আয়রনের অভাবজনিত সমস্যায় ভুগতে দেখা যায়। বিশেষ করে নারীরা আয়রনের অভাবজনিত সমস্যায় অনেক বেশি আক্রান্ত হয়ে থাকেন। আয়রনের অভাবে দেহের স্বাভাবিক কার্যকলাপ ব্যহত হয়। এবং আয়রনের অভাবেই প্রচুর মানুষ ভোগেন রক্তস্বল্পতার মতো মারাত্মক রোগে। কিন্তু মূল সমস্যা হচ্ছে দেহে আয়রনের অভাবের ব্যাপারটি অনেকেই বুঝতে পারেন না। তবে এর কিছু লক্ষণ রয়েছে যার মাধ্যমে খুব সহজেই নির্ধারণ করা যায় আপনি আয়রনের অভাবে ভুগছেন। তাই সতর্ক থাকুন এবং লক্ষণ মিলিয়ে যদি বুঝতে পারেন আপনার দেহে আয়রনের ঘাটতি রয়েছে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন ও আয়রনের অভাব পূরণের চেষ্টা করুন।
জেনে নিন আয়রনের অভাবের লক্ষণসমূহ
১) আপনি অতিরিক্ত দুর্বলতা অনুভব করেন

আপনি দিনের বেশীরভাগ সময়েই অনেক দুর্বলতা অনুভব করেন। কাজে-কর্মে একেবারেই উৎসাহ পান না দুর্বলতার কারণে। কিছুটা দুর্বলতা অনেক কারণেই হতে পারে, কিন্তু বেশীরভাগ সময়েই দুর্বল বোধ করা আয়রনের অভাবের লক্ষণ।
২) আপনাকে ফ্যাকাসে দেখাচ্ছে

আয়নায় নিজেকে ভালো করে লক্ষ্য করুন। আপনাকে যদি অনেক বেশি ফ্যাকাসে দেখাতে পারে তাহলে বুঝে যাবেন রক্তস্বল্পতা রয়েছে আপনার যা আয়রনের অভাবে দেহে বাসা বেঁধেছে। আরও নিশ্চিত হতে চোখের নিচের ভেতরে অংশ দেখুন। যদি রক্তিমভাব একেবারেই না থেকে সাদাটে দেখায় তাহলে সর্তক হয়ে যান।
৩) খুব সহজেই হাঁপিয়ে ওঠেন এবং ছোট ছোট নিঃশ্বাস

আয়রনের অভাবে দেহ অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে যার কারণে অল্প পরিশ্রমেই হাঁপিয়ে উঠতে দেখা যায় এমনকি সিঁড়ি দিয়ে একতলা উঠেই হাঁপিয়ে উঠেন। এবং কিছুক্ষণ কাজ করলেই হাঁসফাঁস ও আরও বেশি দুর্বলতা অনুভূত হতে থাকে। সেই সাথে স্বাভাবিকের তুলনায় অনেক ছোট ছোট নিঃশ্বাস ফেলতে দেখা যায়।
৪) অযথাই মাথাব্যথায় ভোগেন

মাথাব্যথার নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই মাথাব্যথা থাকা, দিনে দিনে মাথাব্যথার তীব্রতা বাড়তে থাকা এবং হুটহাট মাথাব্যথা শুরু হয়ে যাওয়া মাইগ্রেন নয় আয়রনের অভাবেও হয়ে থাকে। সুতরাং সতর্ক থাকুন।
৫) চুল, ত্বক ও নখের পরিবর্তন

আয়রনের অভাবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় চুল। অতিরিক্ত মাত্রায় চুল পড়তে থাকা, ত্বক ফ্যাকাসে ও রক্তশূন্য হয়ে রুক্ষ দেখানো এবং নখের ভঙ্গুরতা বৃদ্ধি পাওয়া সবই আয়রনের অভাবের লক্ষণ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ