বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চমক নিয়ে আসছেন হৃদয় খান

news-image

বিনোদন প্রতিবেদকচলতি বছরের এপ্রিলের ৬ তারিখ স্ত্রী সুজানার সঙ্গে ডিভোর্স হয়ে যায় মিউজিক সেনসেশন হৃদয় খানের। এরপর থেকেই খানিক বিষণ্নতায় ভুগতে থাকেন তিনি। আর সেটা কাটাতেই ডিভোর্সের কয়েকদিন পরে তিনি চলে যান কক্সবাজার। সেখানে একান্ত সময় কাটিয়ে ঢাকায় ফিরেন। এর কয়েকদিন বাদেই স্টেজ শো, ঢালিউড অ্যাওয়ার্ডসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ও একটি লম্বা ছুটি কাটাতে তিনি পাড়ি জমান আমেরিকায়। শুধু তাই নয়, সেখানে একটি মিউজিক ভিডিওর শুটিংও করেন, যেটা নিজেই পরিচালনা করেন। দেড় মাসেরও লম্বা এ সফর শেষে গত মাসের ১৬ তারিখ দেশে ফিরেন হৃদয়। দেশে ফিরে দীর্ঘ সময় পর আবারও নতুন গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এ তারকা। বেশ কিছু চমক নিয়ে এবার শ্রোতা-দর্শকদের সামনে আসছেন তিনি। এর মধ্যে আসছে ঈদের জন্য আমেরিকায় করা মিউজিক ভিডিওটি প্রকাশ করবেন বলে জানালেন। এটি হৃদয়ের দ্বিতীয় একক ‘ছোঁয়া’ অ্যালবামের গান। ‘আজও একই’ শিরোনামের এ গানটি লিখেছেন গুঞ্জন রহমান। যেহেতু হৃদয় এটি তৈরি করেছেন তাই এখানে কিছু চমক থাকবে বলেও জানান তিনি। তবে সেটা এখনই প্রকাশ করতে রাজি নন হৃদয়। এদিতে তার সর্বশেষ গানের মিউজিক ভিডিও ‘ভাল লাগে না’ ছিল ব্যাপক দর্শকপ্রিয়। সেখানে মডেল হয়েছিলেন তার প্রাক্তন স্ত্রী সুজানা। গানটি গত বছরের সর্বাধিক জনপ্রিয় গান হিসেবে জায়গা করে নিয়েছিল বিভিন্ন টপচার্টে। এবারের ভিডিওটি নিয়েও একই রকম আশাবাদ হৃদয়ের। এদিকে সংগীত পরিচালক ও শিল্পী হিসেবে নিজের ক্যারিয়ারটা শুরু করেছিলেন হৃদয়। তাই এখন পর্যন্ত অন্যের সুর-সংগীতায়োজনে তেমন একটা গাওয়া হয়নি তার। বিশেষ করে চলচ্চিত্রে নিজের সুরে বেশ কিছু প্লেব্যাক করেছেন হৃদয়। কিন্তু এ মাধ্যমটিতে অন্যের সুরে কখনও গাননি। তবে এবার প্রথমবারের মতো অন্যের সুরে একটি চলচ্চিত্রে প্লেব্যাক করলেন হৃদয়। সম্প্রতি শওকত আলী ইমনের সুর-সংগীতে ‘মিসডকল’ চলচ্চিত্রের জন্য গাইলেন তিনি। ‘এসো না হৃদয়ে’ শিরোনামের এ গানটি লিখেছেন কবির বকুল। এর বাইরে কয়েকটি ছবির সুর-সংগীতায়োজনের কাজও করছেন হৃদয়। চলতি বছরের শুরুতেই তিনি কাজ শুরু করেছিলেন ‘হৃদয় মিক্স-৪’ অ্যালবামের। কিন্তু সেটা পরবর্তীতে আর তেমন এগোয়নি। তবে এবার এ অ্যালবামের গান তৈরিতে মনোযোগী হয়েছেন। এখানে নতুন শিল্পীদের অংশগ্রহণ থাকবে বলেও জানিয়েছেন। সব মিলিয়ে অ্যালবাম, প্লেব্যাক ও মিউজিক ভিডিওর চমক নিয়ে এবার শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন হৃদয়। এ বিষয়ে তিনি বলেন, আমেরিকা থেকে আসার পর এখন আবার গানের কাজ শুরু করেছি। চমক কি না জানি না, তবে কিছু ভিন্নধর্মী কাজ আসছে সামনে। এগুলো শ্রোতাদের ভাল লাগবে বলেই আমার বিশ্বাস। ঈদেই ‘আজও একই’র মিউজিক ভিডিও প্রকাশ করছি। জিঙ্গেল ও চলচ্চিত্রের গান করছি কিছু। আর সবচেয়ে বেশি এখন ব্যস্ত রয়েছি ‘হৃদয় মিক্স-৪’ অ্যালবামটি নিয়ে। আশা করছি এর মাধ্যমে কিছু মেধাবী শিল্পী উপহার দিতে পারবো।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা