,

আজ থেকে পাওয়া যাবে বাসের অগ্রিম টিকিট

news-image

ঈদ উপলক্ষে দূরপাল্লার পথের বাসের টিকিট বিক্রি শুরু হবে আজ শুক্রবার ভোর থেকে। তবে সব কম্পানি অগ্রিম টিকিট বিক্রি করে না। বড় বড় কম্পানিই রাজধানীর বিভিন্ন স্থানে কাউন্টারগুলো থেকে টিকিট বিক্রি করবে। বাসের টিকিট আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করা হয়। ঈদে কত মানুষ ঢাকা ছাড়ে- এর কোনো সমীক্ষা পাওয়া যায় না। তবে পরিবহন মালিক, রেল কর্তৃপক্ষ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারণা, ঈদে অর্ধেক বাসিন্দা ঢাকা ছাড়ে। ট্রেন, বাস ও লঞ্চের ছাদে উঠেও বাড়ি ফেরে মানুষ। বাড়তি মানুষের চাপের কথা বিবেচনা করে নগর পরিবহনের অনেক লক্কড়-ঝক্কড় বাসে রং লাগানো শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাভারের বলিয়ারপুর ও আমিনবাজারের বিভিন্ন ওয়ার্কশপে পুরোনো বাস মেরামত করে রং করতে দেখা গেছে। সড়কপথে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনাল এবং রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে স্বাভাবিক সময়ে প্রায় পাঁচ হাজার বাস চলাচল করে। কিন্তু ঈদ উপলক্ষে বাস মালিকরা এগুলোর যাত্রা সংখ্যা (ট্রিপ) বৃদ্ধি করার কৌশল নেন। এরপরও টিকিটের বাড়তি চাপ শুরু হলেই কালোবাজারে বিক্রি ও বাড়তি ভাড়া নেওয়ার প্রবণতা শুরু হয়। একাধিক পরিবহন মালিক জানান, স্বাভাবিক সময়ে একটি বাস দূরের কোনো জেলা থেকে সকালে যাত্রী নিয়ে এলে তা বসিয়ে রেখে রাতে চালানো হয়। একই ভাবে ঢাকা থেকে যাওয়া বাসগুলো গন্তব্যে পৌঁছে নির্দিষ্ট সময় পর্যন্ত বসিয়ে রাখা হয়। এ ছাড়া ১০ শতাংশ বাস থাকে স্বাভাবিক মেরামতে। কিন্তু ঈদ উপলক্ষে যাত্রাবিরতির এমন সময়কাল কমিয়ে আনা হয়। ফলে যাত্রা সংখ্যা (ট্রিপ) বাড়ে। এর মাধ্যমে ২০ শতাংশ পর্যন্ত ট্রিপ বাড়ানো সম্ভব। জানতে চাইলে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোহাগ পরিবহনের স্বত্বাধিকারী ফারুক তালুকদার বলেন, ঈদ উপলক্ষে তো নতুন বাস নামানো যাবে না। এখন ব্যবস্থাপনা দিয়ে যত বেশি যাত্রী নেওয়া যায়, সেটাই তাদের মূল লক্ষ্য। কালোবাজারে টিকিট বিক্রির বিষয়ে তিনি বলেন, 'বাসের টিকিট রেখে তো আমাদের লাভ নেই। বিক্রি তো করতেই হবে। বড় কম্পানিগুলো কারও কারও অনুরোধে টিকিট রাখে। কিন্তু কালোবাজারে বিক্রি করে না।'

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা