বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে রেলবহরে বাড়ছে ১৬৯ বগি, ৯ জুলাই থেকে অগ্রীম টিকিট

news-image

রেলের পুরোনো বগি মেরামত করে ঈদের জন্য বহরে যুক্ত করা হচ্ছে। এবার ঈদে ঘরমুখী মানুষের জন্য নেওয়া রেলওয়ের আয়োজন বলতে এই। একে ‘বিশেষ আয়োজন’ বলা হলেও তা প্রায় স্বাভাবিক প্রক্রিয়া বলেই মন্তব্য যাত্রীসাধারণের। কারণ স্বাভাবিক সময়ে পুরোনো বগি মেরামতের পর তা রেলে যুক্ত করার বিষয়টি চলমান প্রক্রিয়া।
রেল মন্ত্রণালয় গত ২১ জুন সংবাদ সম্মেলন করে ঈদের বিশেষ আয়োজনের ঘোষণা দেয়। রেলের অগ্রিম টিকিট নির্দিষ্ট দিনের দেওয়া হয়। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত। প্রথম দিন বিক্রি হবে ১৩ জুলাই যাত্রার টিকিট। এভাবে ১০ থেকে ১৩ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে ১৪ থেকে ১৭ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। আর রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেলস্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি হবে ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত। রেলওয়ের কর্মকর্তারা জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিদিন ২৩ হাজার টিকিট বিক্রি করা হবে। বর্তমানে সারা দেশে ৮৬টি আন্তনগর ট্রেন চলে। রেলওয়ে সূত্র জানায়, পাহাড়তলী ও সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ থেকে ঈদ উপলক্ষে ১৬৯টি বাড়তি বগি সরবরাহ করা হবে। এসব বগি আন্তনগর, মেইল, লোকাল ও বিশেষ ট্রেনে সংযোজন করা হবে। ইতিমধ্যে ১০টি বগি যুক্ত করা হয়েছে। একইভাবে কারখানায় মেরামতাধীন ২৫টি ইঞ্জিনও ঈদ উপলক্ষে নামানো হবে। তবে রেলওয়ের কর্মকর্তারা বলছেন, যোগ করা বগিগুলো নতুন কিছু নয়। কারণ, সারা বছর ধরে বিভিন্ন ট্রেনের যেসব বগি অকেজো হয়ে যায়, সেগুলো মেরামত করার জন্য কারখানায় পাঠানো হয়। ঈদ এলে প্রতিবছর এসব বগি সরবরাহ করা হয়। এখন রেলের ঢাকা বিভাগীয় অঞ্চলে ২৭টি ট্রেনে নির্ধারিত পরিমাণে বগি নেই। ভিভিআইপিদের চলাচলের জন্য বিভিন্ন ট্রেনে ‘স্যালুন কার’ যোগ করা হয়। এক কক্ষের এই ব্যবস্থায় ঘুমানোর, বসার এবং খাবার টেবিলসহ নানা ব্যবস্থা রয়েছে। ঈদ উপলক্ষে ১২-২৬ জুলাই পর্যন্ত স্যালুন বন্ধ থাকবে। ভিভিআইপি-ভিআইপি ও রেলের কর্মীদের জন্য অগ্রিম টিকিটের ১০ শতাংশ সংরক্ষণ করার সিদ্ধান্ত হয়েছে। তবে নাম প্রকাশ না করে রেলের কয়েকজন কর্মকর্তা বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এর চেয়েও বেশি টিকিট নিয়ে থাকেন প্রতিবার। এ ছাড়া ট্রেনে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ও উচ্চ শ্রেণির আসন সীমিত। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই দুই শ্রেণির টিকিটের চাহিদা বেশি বলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। ঈদ উপলক্ষে প্রতিবছর কিছু বিশেষ ট্রেন চালু করা হয়। এগুলো মূলত পুরোনো কোচ মেরামত করে এবং কিছু লোকাল ট্রেনের বগি দিয়ে চালানো হয়। এবার ঈদে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এসব ট্রেনের চলাচল শুরু হবে ঈদের তিন দিন আগ থেকে। মাঝখানে ঈদ এবং এর পরের দিন বন্ধ থাকার পর পরবর্তী আরও সাত দিন চলবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা