,

ফেলানি হত্যায় লোক দেখানো বিচার : ভারতের মানবাধিকার সংগঠন

news-image

ফেলানি হত্যার রায়ের প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের যে মানবাধিকার সংগঠন সীমান্তে বি এস এফের গুলি চালানো নিয়ে সরব – সেই মাসুম .. সংগঠনটির প্রধান কিরিটী রায়জানিয়েছেন যে বিএসএফের আদালতে আগেই স্থির করা ছিল যে কি রায় দেওয়া হবে – এটা লোক দেখানো বিচার হলো। তাঁরা পরবর্তী কোনও আইনি পদক্ষেপ নেবেন কি না, সেটা এখনই সিদ্ধান্ত নেন নি – তবে চিন্তাভাবনা করবেন নিশ্চয়।আর দ্বিতীয় যে প্রতিক্রিয়াটি পেয়েছি, সেটা বাংলাদেশের পক্ষ থেকে ফেলানি হত্যার এই মামলা যিনি দেখাশোনা করছেন, কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসেকিউটর আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে।তিনি বলছেন, তাঁদের আশঙ্কা ছিল, যে বিচারকেরা প্রথম মামলাটা শুনেছেন, তারাই আবার পুনর্বিবেচনা করছেন – এক্ষেত্রে যদি তাঁরা অন্য কোনও রায় দিতেন, তাহলে তাঁদের প্রথমে দেওয়া রায় নিয়ে প্রশ্ন উঠে যেত – আগের রায়ে তাহলে ভুল ছিল, সেটা প্রমাণিত হত। তাই আগের রায়ই তাঁরা বহাল রাখলেন। এছাড়াও মি. লিঙ্কন বলছেন, বি এস এফের মতো একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনীর একজন সদস্যের অপকর্মের দায় গোটা বাহিনীটাই নিয়ে নিল আর সেই দায় রাষ্ট্র হিসাবে ভারতের ওপরেও বর্তালো। সূত্র : বিবিসি বাংলা।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা