,

লাইকের নতুন বিশ্বরেকর্ড

news-image

লুইস হ্যামিল্টন সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে ফর্মুলা ওয়ান জেতার বিশ্ব রেকর্ড গড়ে দুনিয়াকে নিজের পরিচয় দিয়েছিলেন। সেই লুইস হ্যামিল্টনের নতুন প্রেমিকাও বিশ্বজুড়ে নিজের নাম ছড়িয়ে দিলেন। ড্রাইভিং করে নয়, নামতে হয়নি রেসের ট্র্যাকেও। বরং অন্য এক রেসে তিনি হারিয়ে দিয়েছেন কিম কারদাশিয়ানকে। ছবি শেয়ারের জনপ্রিয় সাইট ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন কেনডাল জেনার। ১৯ বছর বয়সী মার্কিন মডেলের একটি ছবি ২৭ লাখেরও বেশি লাইক পেয়েছে। এর আগে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়ার রেকর্ডটি ছিল কানইয়ে ওয়েস্টের সঙ্গে কারদাশিয়ানের বিয়ের ছবিটি। সেই ছবিটি পেয়ে​ছিল প্রায় ২৪ লাখ ৭৫ হাজার লাইক। মজার ব্যাপার হলো, জেনার কিন্তু কারদাশিয়ানেরই বোন। আপন অবশ্য নন, সৎ​ বোন। শুধু তা-ই নয়, প্রথম তাঁকে খ্যাতি এনে দিয়েছিল কারদাশিয়ানেরই টিভি রিয়্যালিটি অনুষ্ঠান 'কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ানস'। ওয়ান ডিরেকশন ব্যান্ডের হ্যারি স্টাইলসের সঙ্গে প্রেম ছিল তাঁর। গত বছর ভালোবাসা দিবসের ক্ষণেই সেই প্রেমটা ভেঙে যায়।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা