,

বৌদ্ধভিক্ষুর কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার

news-image

বান্দরবানে ৩ হাজার পিস ইয়াবাসহ ওয়ানাসারা (৩৩) নামে এক বৌদ্ধভিক্ষুকে আটক করেছে ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্স (এনএসআই)। জেলা শহরের গোরস্থান মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বৌদ্ধভিক্ষু লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের কম্বোনিয়া এলাকার একটি বৌদ্ধ বিহারের ভিক্ষু। তিনি একই ইউনিয়নের বাসিন্দা থুই শৈ ওয়ার ছেলে। গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্সের (এনএসআই) এর উপ পরিচালক মো. শাহজাহান ইয়াবাসহ আটকের  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্রেতা সেজে ফাঁদ পেতে এই বৌদ্ধভিক্ষুকে লামা উপজেলার গজালিয়া থেকে বান্দরবানে ডেকে আনা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের