,

ইঞ্জিন বিকল হয়েছিল ইন্দোনেশীয় বিমানটির?

news-image

আন্তর্জাতিক ডেস্কইঞ্জিন বিকল হয়েই ইন্দোনেশিয়ার সামরিক পরিবহন বিমানটি বিধ্বস্ত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। দেশটির বিমানবাহিনীর প্রধান গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন। খবর বিবিসির।
হারকিউলিস সি-১৩০ উড়োজাহাজটি গত মঙ্গলবার উড্ডয়নের কিছু পরেই সুমাত্রার মেদান শহরের একটি আবাসিক এলাকার ওপর আছড়ে পড়ে।
বিমানবাহিনীর প্রধান অগাস সুপ্রিয়ান্তো বলেন, একটি ইঞ্জিনের পাখা এমনভাবে পাওয়া গেছে, যেটি দেখে মনে হয়, সেটি কাজ করছিল না। তিনি বলেন, অনুসন্ধান দল বিমানের চারটি ইঞ্জিনই উদ্ধার করেছে। তিনটি ইঞ্জিন সচল থাকলেও উড্ডয়নের পরপরই সমস্যা শুরু হওয়ায় বিমানের নিয়ন্ত্রণ রাখা অসম্ভব হয়ে পড়ে।
দুর্ঘটনায় ১২২ আরোহীর কেউই বাঁচেননি। যাত্রী ছাড়াও নিচের আবাসিক এলাকার ১৯ জন দুর্ঘটনায় নিহত হন।
ভুলে ইঞ্জিন বন্ধ!: এদিকে গত ফেব্রুয়ারি মাসে তাইওয়ানে বিধ্বস্ত হওয়া ট্রান্সএশিয়া এয়ারওয়েজের উড়োজাহাজটির কর্মীরা এর এক ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর সক্রিয় ইঞ্জিনটিও ভুলে বন্ধ করে দিয়েছিলেন। দেশটির বিমান নিরাপত্তা পরিষদ গতকাল এর সাম্প্রতিকতম প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে