,

ঈদের আনন্দ বাড়াতে নতুন নোট বাজারে আসছে আজ

news-image

প্রতিবছরই ঈদের সময় বাজারে নতুন নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতরকে সামনে রেখে আজ বৃহস্পতিবার প্রায় ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন অংকের নোট মিলিয়ে এই নতুন টাকা বাজারে ছাড়া হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বলেন, বেশিসংখ্যক নতুন নোট বাজারে ছাড়ার জন্য এই সময়টা বেছে নেওয়ার মূল কারণ ঈদের আনন্দটা সাধারণ মানুষের সাথে ভাগ করা। ঈদের সময় অনেকে সালামি হিসেবে বা উপহার হিসেবে মানুষ নতুন নোট দেয় আর এই সময় নতুন টাকা পেতেও মানুষ পছন্দ করে। আর তাই রোজার সময় ঈদের আগে নতুন নোট ছাড়ার উদ্যোগ। বাংলাদেশ ব্যাংকের নয়টি অফিস থেকে ও বানিজ্যিক ব্যাংকের অনেকগুলো শাখা থেকে এই টাকা একসাথে ছাড়া হবে জানিয়ে তিনি বলেন, এই নোটগুলো আগে থেকে ছাপা থাকে, চাহিদা অনুযায়ী এ সময় ছাড়া হয়। তিনি আরও বলেন, ঈদের সময় ছোট ছোট নোটগুলোর চাহিদা বেশি থাকে। তবে অনেক ব্যবসায়ী বেতনে নতুন নোট দিতে চান বলে বড় নোটগুলোরও চাহিদা থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে