বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা উপজেলায় ৪ কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

news-image

কসবা প্রতিনিধি : কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় ও বরণ অনুষ্ঠান মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদরাসা শিক্ষক পরিষদের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাকছুদুর রহমানকে বিদায় ও নবাগত মো. জাফর আহমেদকে বরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেন, কসবা মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল (মাস্টার্স) মাদরাসার উপাধ্যক্ষ ডক্টর সায়ীদ মুহাম্মাদ ফারুক, একাডেমিক সুপারভাইজার কৃষ্ণারাণী দাস।
রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু আক্কাস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন, প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, মো. আবু ইউসুফ ভূইয়া, সুপার শেখ ইয়াকুব আলী, মো. আবদুর রহমান সরকার।
বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান, সুপার মো. গোলাম সাদেক চৌধুরী, সহকারি শিক্ষক শারমিন সুলতানা। অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে কসবা অফিসার্স ক্লাবের উদ্যোগে বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাকছুদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. কামাল বাশার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাহাউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. জিয়াউল হক শিকদার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভূইয়া। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন; সহকারি কমিশনার (ভূমি) সোহেল আহমেদ, উপজেলা প্রকৌশলী আবদুল বাছির, অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেন, অধ্যক্ষ মো. তসলিম মিয়া, উপাধ্যক্ষ আবুল কালাম আযাদ, মেডিক্যাল অফিসার মো. মোস্তাফিজুর রহমান, সহকারি অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, আলহাজ্ব মো. আবুল হোসেন ভূইয়া, ভেটেরিনারি সার্জন ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা তারেক মাহমুদ, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা দিলীপ কুমার দাস, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক, প্রভাষক মো. জয়নাল আবেদীন, মাওলানা আবদুল হান্নান, সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, উপসহকারি প্রকৌশলী মো. মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক