,

পোষা কুকুরের সঙ্গে ডিক্যাপ্রিওর তুলনা করলেন কারিনা

news-image

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর সব সময় খোলামেলাভাবেই প্রাণীর প্রতি নিজেদের ভালবাসার কথা প্রকাশ করেছেন। তাদের বাড়িতে দুটি পোষা কুকুরও রয়েছে, যাদের কারিনা নিজে দেখভাল করেন। মাঝে মধ্যে শুটিং স্পটেও এদের নিয়ে হাজির হন তিনি। মোদ্দাকথা কারিনার অতিব আপনজনে পরিণত হয়েছে এখন এ দুটি কুকুর। তবে সম্প্রতি নিজের একটি কুকুরের সঙ্গে হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর তুলনা করে বেশ বিতর্কের মুখে পড়েছেন কারিনা কাপুর। বিষয়টি অবাক করা মত হলেও সত্যি। কিন্তু কারিনা করেছেন এমনটাই। তার মতো শীর্ষ একজন অভিনেত্রীর মুখ থেকে এমন কথা শুনে অনেকেই বিষ্ময় প্রকাশ  করেছেন। কারিনার দুটি কুকুরের মধ্যে একটির নাম হলো এলভিস। আর অন্য কুকুরটি সোনাক্ষি সিনহা উপহার হিসেবে দিয়েছেন কারিনাকে। আর এই কুকুরটির নাম কারিনা রেখেছেন লিও। অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা হবার পর নাকি কারিনা এ কুকুরটির নাম রেখেছেন। কারণ এ কুকুরের সঙ্গে ডিক্যাপ্রিও্রর সাদৃশ্য খুজে পান তিনি। সম্প্রতি এ কুকুরের নামের রহস্য উন্মোচন করতে গিয়ে একটি সাক্ষাৎকারে কারিনা বলেন, আমার দুই কুকুর কিন্তু বান্দ্রার মহা তারকা। সবাই তাদের চেনেন। এর মধ্যে লিও আমাকে উপহার দিয়েছে সোনাক্ষি। তবে তার নাম আমি রেখেছি লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা হবার পর। কারণ আমার কুকুর লিওনার্দো ডিক্যাপ্রিওর মতই কিউট। তাদের দুজনকে আমার কাছাকাছি মনে হয়। আমি ওকে খুব আদর করি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা