,

কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় ও বরণ

news-image

বিশেষ প্রতিনিধি : কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকছুদুর রহমানের বিদায় ও নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহম্মদের বরণ অনুষ্ঠান বুধবার (১ জুলাই) সকালে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেন, কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো. তসলিম মিয়া, আড়াইবাড়ি কামিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল ড. সাইদ মো. ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার কৃষ্ণা রানী দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু ইউসুফ ভূইয়া, আজগর আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবদুর রহমান সরকার ও চকচন্দ্রপুর দাখিল মাদ্রাসার সুপার মো. ইয়াকুব আলী। রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু আক্কাস মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন: লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান, শাহপুর আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন সুলতানা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ