,

৩০০০ কোটি টাকার ৩৯ প্লট নিয়ে কাড়াকাড়ি

news-image

অপরাধ ডেস্করাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৩৯টি মহামূল্যবান প্লট বাগিয়ে নিতে মরিয়া শতাধিক শক্তিশালী সিন্ডিকেট। শত কোটি টাকা মূল্যের একেকটি প্লটের দাবিদার দাঁড়িয়ে গেছে ১০ থেকে ১৫ জন। আবার কেউ কেউ প্লট দখলে রেখে নতুন নতুন মালিক সাজিয়ে এর বৈধতা পেতে উঠেপড়ে লেগেছে। কয়েকটি প্লটের বিপরীতে কেউ কেউ আদালতের রায়ও নিয়ে আসছে। আর এসব প্লট নিয়ে বিপাকে রয়েছে রাজউক। এক প্লটের একাধিক মালিক হওয়ায় রাজউকের পক্ষ থেকে এসব প্লট 'বিতর্কিত' হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই আদালতের রায়ের পরও কর্তৃপক্ষ তা কারো অনুকূলে বুঝিয়ে দিতে নারাজ। বিভিন্ন সময়ে প্লটের প্রকৃত মালিক যাচাই করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সিআইডি, এনএসআই ও দুদকের দ্বারস্থ হলেও কোনো সমাধান মেলেনি। এক দশক ধরে এসব প্লট রাজউকের দখলে না থাকলেও মামলা মোকাবিলা করতে হচ্ছে তাদের। ফলে বছরের পর বছর ধরে এ ৩৯ প্লটের পেছনে কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে রাজউক। তাই রাজউকও এখন চায় যেভাবেই হোক বিতর্কিত এসব প্লটের সমাধান। এ ক্ষেত্রে সরকারের উচ্চপর্যায়ের কমিটির মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বিষয়ে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী জিএম জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, 'মূল্যবান এ ৩৯টি প্লট এখন রাজউকের কাঁধে বোঝা হয়ে দাঁড়িয়েছে। ষাটের দশকে বরাদ্দ দেওয়া এসব প্লটের মালিক দাবিদার একাধিক। এখন কার প্লট কাকেই বা দেব এ নিয়ে আমরা প্রতিনিয়ত শঙ্কিত থাকি। আমরা এ নিয়ে একটি সমাধানে আসতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চাইব।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ