হাঁটু ও কোমর ব্যথা দূর করুন কার্যকরী ছোট্ট ৩ টি ব্যায়ামে
স্বাস্থ্য ডেস্ক : একটানা বসে থাকার ফলে এবং ক্যালসিয়ামের অভাবে অনেক সময় হাঁটু ও কোমর ব্যথার যন্ত্রণায় পড়েন অনেকেই। এছাড়াও জীবন যাপন ও খাদ্যাভ্যাসে অনিয়মের কারণেও অনেকের হাঁটু ও কোমর ব্যথা মারাত্মক আকার ধারণ করে থাকে। এই ধরণের যন্ত্রণাদায়ক ব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই ব্যথানাশক ঔষধ খেয়ে থাকেন যা একেবারেই উচিৎ নয়। এর চাইতে ছোট্ট ৩ টি ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। হাঁটু ও কোমর ব্যথার যন্ত্রণা থেকে দূরে থাকতে পারবেন চিরকাল।
১) চেয়ার নি এক্সটেনশন
এই বায়ামের ফলে কোমর থেকে পুরো পা বিশেষ করে উরু এবং হাঁটুর অনেক ভালো ব্যায়াম হয়। যার ফলে জয়েন্টের ব্যথা দূর হয়।
– একটি চেয়ারে পা ঝুলিয়ে স্বাভাবিক ভাবে বসে নিন।
– এরপর দু হাতের উপর ভর দিয়ে হিপ সহ একটি পা সামনের দিকে সোজা করে উপরে তুলুন এবং চেয়ারের বসার স্থানের সমতল পর্যন্ত পা তুলে নিন।
– এভাবে ৫-১০ সেকেন্ড এভাবে রেখে পা নামিয়ে নিন। এরপর ওপর পা একইভাবে উপরে তুলুন এবং ধরে রাখুন।
– প্রতি পায়ে ৫ বার করে এই ব্যায়ামটি করুন।
২) টেনিস বল এক্সারসাইজ
পায়ের পাতার উপরে করা এই ব্যায়ামটি পায়ের পেশি ও কোমরের পেশীর ব্যায়াম করতে সহায়তা করে এবং ব্যথা কমায় কিছুটা আক্যুপাংচার পদ্ধতিতে।
– একটি টেনিস বল পায়ের তলায় নিন।
– পায়ের তলার বাঁকের অংশে একটি সেনসিটিভ স্থান রয়েছে যেখানে চাপ পড়লে আপনি আপনাআপনিই বুঝতে পারবেন। এই স্থানে টেনিস বলটি ধরে রাখুন।
– চাপ বাড়িয়ে পায়ের উপর ওজন ফেলুন। এভাবে ধরে রাখুন ৩০-৬০ সেকেন্ড পর্যন্ত। এরপর অপর পায়েও একই ভাবে করে নিন।
৩) হাফ নিলিং এক্সারসাইজ
হাফ নিলিং এক্সারসাইজ হাঁটু ও কোমরের ব্যথা দূরে রাখতে বিশেষভাবে সহায়ক। এই ব্যায়ামের ফলে পেশীর আড়ষ্টতা দূর হয় এবং জয়েন্টের ব্যথা উপশম হয়।
– এক হাটু ভেঙে মাটিতে ঠেকিয়ে বসার ভঙ্গি করুন এবং অপর হাঁটু সামনের দিকে কোমরের সমান্তরালে ৯০ ডিগ্রি কোণ করে রাখুন।
– এবারে কোমর থেকে উপরের অংশ ৯০ ডিগ্রি করা হাঁটুর দিকে ঘুরিয়ে নিন। ৫ সেকেন্ড এভাবে ধরে রাখুন। এরপর স্বাভাবিক অবস্থানে এসে অপর পায়েও একইভাবে করুন।
– প্রতি পায়ে ২ বার এই ব্যায়ামটি করুন, ভালো ফলাফল পাবেন।











