,

জাপানে বুলেট ট্রেনে গায়ে আগুন ধরিয়ে যাত্রীর ‘আত্মহত্যা’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে যাত্রীবাহী একটি চলন্ত বুলেট ট্রেনে গায়ে আগুন ধরিয়ে দিয়ে এক ব্যক্তির ‘আত্মহত্যার’ ঘটনায় আতঙ্কিত হয়ে প্রাণ হারিয়েছেন আরেক যাত্রী। বুলেট ট্রেনে ওই দুইজনের প্রাণহানির পাশাপাশি ওই ঘটনাকে কেন্দ্র করে আহত হয়েছেন আরও বেশ ক’জন। ঘটনার পর টোকিও থেকে ওসাকাগামী সকল ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ইয়োকোহামা ও উদাওয়ারা এলাকার মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের বরাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। টোকিও থেকে ওসাকাগামী ওই ট্রেনে তখন প্রায় এক হাজার যাত্রী ছিল। জাপান রেলের এক মুখপাত্র জানান, ট্রেনটির প্রথম ক্যারিজে ওই লোক নিজের গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। রার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ঘটনার আকস্মিকতায় হৃদরোগে আক্রান্ত হয়ে ক্যারিজের অপর প্রান্তের আরেক নারী যাত্রীর মৃত্যু হয়। ধোঁয়ায় অন্তত একটি কামরা পুরো আচ্ছন্ন হয়ে যাওয়ার আগেই জরুরী বোতাম চেপে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।
উদাওয়ারা শহরের কাছে ট্রেনটি যখন থামে, তখন ভেতরে সাদা ধোঁয়া ওড়ার ছবি স্থানীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। তবে ঠিক কী কারণে লোকটি গায়ে আগুন ধরিয়েছেন তা এখনও নিশ্চিত করেনি কর্তপক্ষ। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে দেখছেন তারা।
জাপানের অতি দ্রুতগামী শিনকানসেন ট্রেনগুলো গতি ও নিরাপত্তার জন্য পরিচিত।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের