বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ সদর ও চর চারতলা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জ সদর ও চর চারতলা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর ইউনিয়নের যাত্রাপুর প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ও সন্ধ্যায় চরচারতলা ইউনিয়নের আরজে টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদ। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাছির আহমেদ। আশুগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি গোলাপ মিয়া ও চরচারতলা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান জজ মিয়া, আলমগীর কবীর, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদ মিয়া, আব্দু মিয়া, বিএনপির নেতা ইসরাইল মেম্বার, চর চারতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জিয়াউর রহমান, বিএনপির নেতা ডাঃ ইদ্রিস হাসান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আলমগীর খা, উপজেলা সেচ্ছা সেবক দলের সাধারন সম্পাদক কামাল হোসেন জয়, দপ্তর সম্পাদক আল আমিন সাবের। আশুগঞ্জ সদর ইউনিয়নের সম্মেলনে গোলাপ মিয়াকে সভাপতি, হাজী মোঃ হুমায়ুন কবীরকে সাধারন সম্পাদক, শাহেদুর রহমান শাহেদকে সিনিয়র সহ-সভাপতি, ডাঃ মোঃ হানিফকে সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক, আতাউর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া চর চারতলা ইউনিয়ন বিএনপির সম্মেলনে বাবুল সরকারকে সভাপতি, আবু সহিদকে সিনিয়র সহ-সভাপতি, নাজিম উদ্দিন,শাহজাহান মিয়া, বুলবুল মিয়া, হাজী মোঃ নূরুল ইসলামকে সহ-সভাপতি, জিয়াউর রহমানকে সাধারন সম্পাদক, দুধ মিয়াকে যুগ্ম-সাধারন সম্পাদক, জামাল সরকার, জহির মিয়াকে সহ-সম্পাদক, ফিরোজ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের কমিটির গঠন করা হয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক