বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ সরকার মাদক আমদানি করে টিকে আছে : খালেদা জিয়া

news-image

অপরাধ ডেস্ক : দেশের যুবসমাজকে ধ্বংস করার জন্য সরকার মাদক আমদানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া। বলেছেন, সম্প্রতি চট্টগ্রামে বিপুল পরিমাণ কোকেনের চালান ধরা পড়েছে। এই মাদক আমদানির সঙ্গে জড়িত সরকারের লোকজন। তারা নিজেরা নষ্ট হয়ে গেছে। এখন দেশের যুব সমাজকে ধ্বংস করতে চাচ্ছে। দেশের মানুষকে এই সরকারের কর্মকাণ্ডের বিষয়ে সচেতন হতে হবে। গতকাল রাজধানীর লেডিস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, দেশ আজ গণতন্ত্রহীন। ঘরে-বাইরে, ইউনিভার্সিটিতে কোথাও নারীদের নিরাপত্তা নেই। আগে আমরা কোথাও দেখিনি বাস-ট্রেনে মেয়েদের  নির্যাতন করতে। এখন আওয়ামী লীগ প্রচুর অবৈধ টাকা আয় করছে। কোথায় খরচ করবে তা বুঝতে পারছে না। দেশের এই পরিস্থিতি দেখে দুঃখ হয়। বিএনপি চেয়ারপারসন বলেন, এই অবৈধ সরকার টিকে থাকার জন্য সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়েছে। অথচ সাধারণ মানুষদের নিয়ে তাদের কোন চিন্তা নেই। সাধারণ মানুষ দুই বেলা পেটপুরে খেতে পারছে না। কিন্তু সরকারের লোকজন লুটপাটে ব্যস্ত। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আলমগীরের মুক্তি না দেয়ার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, হাইকোর্ট আমাদের দলের মহাসচিবকে জামিন দিয়েছে। তারপরও তাকে হয়রানি করা হচ্ছে। এখন আবার আপিল করেছে। কিন্তু তাদের দলের লোকেরা খুন করেও ছাড়া পেয়ে যাচ্ছে। তাদেরকে ধরা হয় না। মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, আমরা ২০ দলীয় জোট সাধারণ মানুষের পাশে আছি।  আমরা এদেশের মন্ত্রী এমপি হওয়ার জন্য নয়, এদেশকে রক্ষা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, সুশাসন, মানবাধিকার-গণতন্ত্র ফিরিয়ে দেয়ার জন্য এবং দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হয়েছি। তিনি বলেন, এই আওয়ামী লীগ যত বড় বড় কথাই বলুক, তারা সফল হবে না। কামিয়াব হবে না। আল্লাহ আমাদের সহায় আছেন। পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে আমরা দোয়া করবো- আমাদের কারও কারও দোয়া কবুল হবে। এই জালেম সরকার বিদায় নেবে। তিনি বলেন, যারা আজকে বড় বড় কথা বলছে তাদের কি পরিণতি হবে তা তারা বুঝতে পারছে না। যখন বুঝবে তখন দেশের জনগণের কাছে না ক্ষমা পাবে, না আল্লাহর কাছে ক্ষমা পাবে। তাদের কোথাও জায়গা হবে না। ইফতার মাহফিলে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়া ইফতার মাহফিলে জাতীয় পার্টির (একাংশ) সভাপতি কাজী জাফর আহমেদ, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী,  খেলাফত মজলিশের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, এনডিপির সভাপতি খন্দকার গোলাম মুর্তজা, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, লেবার পার্টির  মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, বিজেপির সালাহউদ্দিন মতিন প্রকাশ, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামা ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম, পিপলস লীগের গরীবে  নেওয়াজ, ডিএল’র সাইফুদ্দিন আহমেদ মনি, জামায়াতে ইসলামীর আমিনুল ইসলাম, সাঈদীপুত্র শামীম সাঈদী, আবদুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, কামরুজ্জামানের  ছেলে হাসান ইমান ওয়ামি প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে আজ রাজধানীর লেডিস ক্লাবে লেবার পার্টি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক