,

সুন্দরবন উপকূলে ট্রলারডুবি, ১১ জেলে নিখোঁজ

news-image

বাগেরহাটে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লী উপকূলে ১১ জেলেসহ একটি মাছধরার ট্রলার ডুবে গেছে। 
সোমবার ভোরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের মেহেরআলীর চর উপকূলে ডুবে যায় 'এফবি সাগর' নামের ওই ট্রলার। নিখোঁজ জেলেদের উদ্ধারে সকাল থেকেই অভিযান শুরু করে র‌্যাব ও কোস্টগার্ড। তবে বিকেল ৩টা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের কোনো খোঁজ মেলেনি। পূর্ব সুন্দরবনে শরণখোলা রেঞ্জের এসিএফ মো. কামাল আহম্মেদ জানান, সোমবার ভোরে ঝড়ের কবলে পড়ে দুবলা জেলে পল্লী উপকূলের মেহেরআলীর চর সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে সুন্দরবন বিভাগ মেহেরআলীর চর ও কচিখালীর ক্যাম্পের র‌্যাব ও কোস্টগার্ডকে বিষয়টি জানায়। এরপর র‌্যাব ও কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ জেলেসহ ট্রলারটির উদ্ধারে অভিযান শুরু করে। ট্রলারমালিক বরগুনার ইসমাইল হোসেন সরদারের বরাত তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে ১১ জন জেলে ছিলেন। এর মধ্যে নাসির উদ্দিন নামে ট্রলার চালকের পরিচয় জানা গেছে। তবে অন্য জেলেদের পরিচয় জানাতে পারেননি ট্রলারটির মালিক। বিকেল ৩টা পর্যন্ত জেলে বা ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও জানান তিনি। র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে