বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদাকে নাসিম : ফাঁকা মাঠে গোল দিতে আর ইচ্ছে করে না, মাঠে থাকুন ২০১৯ সালে হোয়াইট ওয়াশ করা হবে

news-image

'ফাঁকা মাঠে গোল দিতে আর ইচ্ছে করে না। খেলে গোল দিতে চাই। খেলে আমরা জিততে চাই। বেগম জিয়া আপনি থাকুন, আপনি সুস্থ্ থাকুন। আপনার স্বাস্থ্য ভালো থাকুক আমরা চাই' – বিএনপি চেয়ারপাারসন খালেদা জিয়াকে উদ্দেশে করে এ সব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মো: নাসিম।
রোববার সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে আজ স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা চাই আপনি ২০১৯ সালে থাকুন। বিএনপি থাকুক আমরা চাই। মাঠে খেলা হবে। দেখিয়ে দেব কিভাবে বাংলাদেশের জনগণ আমাদের ভোট দেয়। আপনি যদি না থাকেন কার সাথে লড়াই করবো। ২০১৯ সালে আপনার সাথে লড়াই করতে চাই। মাঠে লড়াই হবে এবং সেই লড়াইয়ের শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নির্বাচনের মাঠে আবার হোয়াইট ওয়াশ করা হবে ইনশাল্লাহ। সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করে বাজেট আলোচনা শুরু হয়। আলোচনায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ বেশ কয়েকজন মন্ত্রী এমপি অংশ নেন। মো: নাসিম বলেন, আমরা যখন এগিয়ে যাচ্ছি সমালোচনা হবেই। বঙ্গবন্ধুরও সমালোচনা হয়েছে। তিনি হাসিমুখে গ্রহন করতেন সমালোচনা। ড. মাহাথিরের সমালোচনা হয়নি? কত সমালোচনা হয়েছে। মালয়েশিয়া আজ এগিয়ে যাচ্ছে মাহাথিরের নেতৃত্বে। তাই আমাদের সমালোচনা হবেই। আমরা এগিয়ে যাব। শেখ হাসিনা সমালোচনা সহ্য করেন। উনি সমালোচনাকে গ্রহন করতে চান এবং সংশোধন করতে চান। আমাদের গত কয়েক বছরে যা ভুল হয়েছে তা সংশোধন করছি। আমরা গনতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু গণতন্ত্র হবে উন্নয়নের গনতন্ত্র, শান্তির গণতন্ত্র, মুক্তিযুদ্ধের গণতন্ত্র হবে, কোনো ঘাতকের গণতন্ত্র হবে না। ঘাতকের গণতন্ত্র, খুনীর গনতন্ত্র চলতে পারেনা। সেই গণতন্ত্রের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সর দেখাবো। সেই গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস হবে না। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্ করে বলেন, আপনি যে কথা বলছেন এটা গণতন্ত্রের ভাষা নয়, আপনি জালেমের পতন চেয়েছেন। আপনার চেয়ে বড় জালেম বাংলাদেশে আছে? দুনিয়ায়ই নেই খালেদা জিয়ার মতো এতো বড় জালেম। আপনি একথা কি কারণে বললেন ? আপনি নির্বাচনে যাননি ভুল করেছেন। আপনি আন্দোলন করতে ব্যর্থ হয়েছেন। এই অপরাধতো আমাদের নয়, আপনার অপরাধ। বেগম জিয়া যখন এসব কথা বলেন তখন আল্লাহর আরশ কেঁপে উঠে এই মিথ্যাচারের জন্য। নাসিম বলেন, আমি দেখলাম বেগম জিয়া বলেছেন তার ২৫ হাজার লোক নাকি জেলে আাছে। বাংলাদেশে জেলখানার ধারণ ক্ষমতা হলো ৩৩ হাজার। ২৫ হাজার বিএনপির কোথায় আছে কোন জেলে আছে? সকালে খবর নিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রী বললেন ৬০ থেকে ৭০ হাজার লোক আছে। তার মধ্যে আসামী আছে, খুনী আছে, কয়েদী আছে চিচকে চোর আছে। তাহলে ২৫হাজার লোক কোথায় আছে? কিছু লোক আছে হয়তো আমি অস্বীকার করি না। আন্দোলন না করে মার না খেয়ে আমরা এখানে আসিনি কেউ। কি কারণে আপনার লোক জেলে গেছেন? ক’মাস আগেই মানুষকে জ্বালিয়ে দিয়েছেন পুড়িয়ে দিয়েছেন। এই যে বোমা মারা গাড়ি পোড়ানো হলো তারা জেলে যাবে না ? আইনের মাধ্যমে তারা বের হোক আমরা চাই।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা