,

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসে আঘাত হানবে আইএস!

news-image

আগামী ৪ জুলাই অর্থাৎ স্বাধীনতা দিবসে আমেরিকাজুড়ে মারাত্দক হামলা চালাতে পারে আইএস জঙ্গিরা, এনবিসি নিউজ সূত্রে শনিবার এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। এর জেরে দেশজুড়ে সতর্কতাও জারি করা হয়েছে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এফবিআই এবং ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারকে উদ্ধৃত করে সংবাদ চ্যানেলটি এক বুলেটিনে এ কথা জানিয়েছে। যদিও সুনির্দিষ্টভাবে কোনো হামলার পরিকল্পনার কথা উল্লেখ না করে সার্বিকভাবে নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ফ্রান্স, তিউনিশিয়া ও কুয়েতে একই সঙ্গে জঙ্গি হানার প্রতিক্রিয়ায় মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী জে জনসন এক বিবৃতিতে বলেছেন, ৪ জুলাইয়ের সরকারি ছুটির দিনে হামলার আশঙ্কার খবর আমাদের কাছে এসেছে। এই আক্রমণ প্রতিহত করতে নিরাপত্তা সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে। বিবৃতিতে মন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ