,

সমকামী বিয়ে ভাল রাখবে স্বাস্থ্য

news-image

এটা প্রমাণিত যে, বিপরীত লিঙ্গের জুটিদের মধ্যে যারা বিবাহিত তাদের শারীরিক ও মানসিক অবস্থা যারা বিবাহিত নয় তাদের তুলনায় ভাল থাকে। সমকামীদের ওপর গবেষণায় বিয়ে তাদের ওপরও একই ধরনের প্রভাব ফেলে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি স্বাস্থ্য গবেষক রিচার্ড ওয়েট বলেন, “আমরা জানি বিয়ে মানুষের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।এখন সমকামী জুটিদের স্বাস্থ্যের ক্ষেত্রেও বিয়ের সম্ভাব্য ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।”সমকামীদের ওপর চালানো অন্য একটি গবেষণায় দেখা গেছে, যেসব সমকামী জুটি তাদের সম্পর্কের আইনী বৈধতা পেয়েছে তারা কম চাপে ভোগে। আর যাদের সম্পর্কের আইনী বৈধতা নেই তারা অতিরিক্ত চাপে ভোগে। এমনকি কারো কারো মধ্যে হতাশার ক্ষীণ লক্ষণও দেখা গেছে। ২৬০০’র বেশি সমকামী এ গবেষণায় অংশ নেন। কি কারণে বিয়ে মানুষের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে খুব সম্ভবত বিয়ের মধ্য দিয়ে একটি সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটে বলে মানুষ নিশ্চিন্ত বোধ করে। যা স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।২৬ জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দেশব্যাপী সমকামী বিয়ে বৈধ বলে রায় দেয়।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা