বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী রচনার বাড়িতে চুরি

news-image

রচনার বরাত দিয়ে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার বলছে, শনিবার রাত ৮টার দিকে কলকাতার ট্রায়াঙ্গুলার পার্কের বাসা থেকে বাইরে যান রচনা। সেই মুহূর্তে ফ্ল্যাটে গৃহপরিচারিকা ছিলেন। এক ঘণ্টা পর বাড়ি ফিরে রচনা দেখেন তার শোবার ঘরের দরজা খোলা, আলমারির দরজাও খোলা। এরপর রচনা দেখেন, আলমারিতে রাখা ৮ লাখ টাকার গয়না এবং নগদ ২ লাখ টাকা নেই।ঘটনার রাতেই লালবাজার পুলিশের শরণাপন্ন হন। সেখানকার পুলিশ খবর দেয় লেক থানায়। লেক থানার পুলিশ চুরির ঘটনাটি তদন্ত করছে। আনন্দবাজার বলছে, সে রাতেই গৃহপরিচারিকাকে আসামী করে পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন রচনা। রচনার বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, এই পরিচারিকা রচনার বাড়িতে দেড় বছর ধরে কাজ করছিলেন। পরিচারিকাটির বাড়ি বর্ধমানে। সেই সূত্র ধরেই পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কিভাবে ওই পরিচারিকা সকলের নজর এড়িয়ে বের হয়ে গেল, সেই প্রশ্নও তোলেন রচনা। তিনি যে ভবনে থাকেন সে এলাকায় ৪৫টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। তার মধ্যে দুটি খারাপ। ঘটনাচক্রে, তার মধ্যে একটি রয়েছে রচনার ফ্ল্যাটের সামনেই! ১৯৯৪ সালে ‘মিস কলকাতা’ খেতাবজয়ী ঝুমঝুম বন্দোপাধ্যায় ১৯৯৪ সালে টালিগঞ্জের ‘দান প্রতিদানে’ সিনেমার পর নাম বদলে হয়ে যান রচনা বন্দোপাধ্যায়। টালিগঞ্জে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে জুটি বেধে উপহার দেন বেশ কটি হিট সিনেমা। অমিতাভ বচ্চনের ‘সুরিয়াবংশম’ সিনেমাতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন তামিল, উড়িষ্যা ভাষার সিনেমাতে। বাংলাদেশে ২০০২ সালে প্রয়াত নায়ক মান্নার বিপরীতে ‘ভাইয়া’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি। রচনা এখন জি বাংলা চ্যানেলে ‘দিদি নাম্বার ওয়ান’ নামে একটি রিয়ালিটি শো উপস্থাপনা করছেন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক