,

জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ১৫৩ রান

news-image

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা আনতে হলে ১৫৩ রান করতে হবে শ্রীলঙ্কাকে। এটা করার জন্য স্বাগতিকদের হাতে আছে পুরো তিনটি সেশন। বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা একটু আগেভাগেই শেষ হয়। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান চা বিরতির ঠিক আগে অলআউট হলেও তাই এদিন আর ব্যাটিংয়ে নামা হয়নি শ্রীলঙ্কার। কলম্বোর পি সারা স্টেডিয়ামে রোববার ম্যাচের চতুর্থ দিনে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৩২৯ রানে। ১৫২ রানের লিড নিতে পারে প্রথম ইনিংসে ১৩৮ রান করা সফরকারী দলটি। আগের দিনের করা ২ উইকেটে ১৭১ রান নিয়ে ব্যাট করতে নেমে দ্রুতই ইউনুস খানকে হারায় পাকিস্তান। দলকে বিপদে ফেলে এরপর ফিরে যান অধিনায়ক মিসবাহ-উল হকও।পাকিস্তানকে বড় লজ্জার হাত থেকে বাঁচান টেস্ট ক্যারিয়ারে নবম শতক পাওয়া আজহার আলি। ৩০৮ বলে ১১৭ রান করে আউট হন তিনি। ধৈর্য্যশীল এই ইনিংসটি খেলার পথে মাত্র ৬টি চার মারেন আজহার। শ্রীলঙ্কার পক্ষে ৯২ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ধাম্মিকা প্রসাদ। ৫৩ রান দিয়ে দুশমন্ত চামিরা নেন ৩ উইকেট। আর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস পান দুটি উইকেট। বাকি উইকেটটি নেন রঙ্গনা হেরাথ।গলে প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ