,

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

news-image

জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্য ছিল শ্রীলঙ্কার। আর এর জন্য তাদের হাতে সময় ছিল পুরো এক দিন। পঞ্চম ও শেষ দিনে ম্যাচ জিততে অবশ্য এক সেশনেরও কম সময় নেয় অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।
 কলম্বোর পি সারা স্টেডিয়ামে সোমবার শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে শ্রীলঙ্কা। ৭ দশমিক ৪ ওভারে ৫০ রান করে তারা। প্রথম ঘণ্টায় ২ উইকেট হারিয়ে ৯৩ রান তোলে তারা।  শ্রীলঙ্কা শতরান পূর্ণ করে ১৮তম ওভারে। আর মধ্যাহ্নভোজের বিরতির খানিক আগে তুলে নেয় জয়। শ্রীলঙ্কার পক্ষে ৫৭ বলে সর্বোচ্চ ৫০ রান করেন দিমুথ করুনারত্নে। এ ছাড়া ম্যাথিউস করেন অপরাজিত ৪৩ রান। পাকিস্তানের পক্ষে ৫৫ রান দিয়ে ২ উইকেট নেন লেগস্পিনার ইয়াসির শাহ।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা