,

সাক্ষ্য বাতিলে খালেদার আবেদন হাইকোর্টে খারিজ

news-image

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী ও ১নং সাক্ষী হারুন-অর-রশীদের সাক্ষ্য বাতিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে দেন। আদালতে খালেদার আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এজে মোহাম্মাদ আলী, বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ব্যারিস্টার এহসানুর রহমান, অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন দুদুকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য না নেয়ার আবেদনের পরেও আদালত হারুনের সাক্ষ্য নেয়ায় তা বাতিল চেয়ে গত ১৪ জুন খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আবেদনটি করেছিলেন। ওই আবেদনের উপর সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার শুনানি করা হয়। শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য ছিল। এর আগে গত ২৫ মে হারুনের সাক্ষ্য বাতিল চেয়ে বিশেষ জজ আদালতে আবেদন করা হয়েছিল।   

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা