বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগ কেল্লার সীমানা প্রাচীর ভেঙে গাড়ি রাখার জায়গা তৈরির কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

news-image

ঢাকায় মুঘল স্থাপত্যের ‘একমাত্র অক্ষত নিদর্শন’ লালবাগ কেল্লার সীমানা প্রাচীর ভেঙে গাড়ি রাখার জায়গা তৈরির কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ রোববার এই আদেশ দেয়। গাড়ি রাখার জায়গা করতে কেল্লার দেয়াল ভাঙার বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনের সূত্র ধরে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাই কোর্টে এই রিট আবেদন করে। প্রত্নতত্ত্ব বিভাগের মহা পরিচালক, ঢাকা বিভাগীয় উপ পরিচালক, লালবাগ কেল্লার কিউরেটর এবং লালবাগ থানার ওসিকে ওই কাজ বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে তাদের ৫ জুলাইয়ের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে। এ বিষয়ে দুটো রুলও জারি করেছে আদালত। প্রত্নতত্ত্ব সংরক্ষণ আইনের ১২ (৩) ধারা এবং সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুসারে লালবাগ কেল্লা ও স্থাপনা সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে একটি রুলে। আর কেল্লার দেয়ালের যে অংশ ভেঙে ফেলা হয়েছে, তা আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে অন্য রুলে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব বিভাগের মহা পরিচালকসহ পাঁচ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।  হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আদালতে এ বিষয়ে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। আদেশের পর মনজিল মোরসেদ বলেন, “দুটি পত্রিকায় এসেছে, কেল্লার দেয়াল ভেঙে গাড়ি পার্কিং এর জায়গা হচ্ছে। আইন অনুসারে এর কোনো সুযোগ নেই, এটি অবৈধ। তাই কেল্লার বৈশিষ্ট্য যাতে পরিবর্তন করা না হয় এবং আইন অনুসারে যাতে সংরক্ষণ করা হয়, তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে এই রিট আবেদন করা হয়েছে।”

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক