,

চট্টগ্রামে ৩ হিযবুত সদস্য গ্রেপ্তার

news-image

চট্টগ্রাম শহর থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।
রোববার রাত ১টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিফতা উদ্দিন জানান। গ্রেপ্তাররা হলেন- নূর মোহাম্মদ, মুনতাসির আলম এবং একেএন সালাউদ্দিন। তাদের সবার বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। এদের মধ্যে নূর চট্টগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট, মুনতাসির চট্টগ্রামের অক্সিজেন এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক এবং অন্যজন ব্যবসায়ী বলে মিফতা উদ্দিন জানান।  তিনি বলেন, “তাদের কাছ থেকে হিজবুত তাহরীরের গঠনতন্ত্র, বিভিন্ন বই ও কম্পিউটার জব্দ করা হয়েছে।”এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও র‌্যাব-৭ অধিনায়ক জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ