বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া-আগরতলা রেলপথে ফ্লাইওভারের সিদ্ধান্ত ভারতের আবাদযোগ্য জমি বাঁচাতে

news-image

আন্তর্জাতিক ডেস্কভারতের অর্থায়নে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের ক্ষেত্রে আবাদযোগ্য জমির যেন ক্ষতি না হয় তা মাথায় রেখে নিজস্ব এলাকায় প্রায় চার কিলোমিটারের ফ্লাইওভার করবে নয়াদিল্লি।ভারতীয় ইরকন গ্রুপের বিশেষজ্ঞ, রাজ্য সরকারের প্রতিনিধি এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা সাইট পরিদর্শনের পর, এনএফ রেলওয়ের প্রধান প্রকৌশলী এ কথা নিশ্চিত করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। তবে বাংলাদেশের ক্ষেত্রে কী হবে তার উল্লেখ নেই এতে। ১৫ কিলোমিটারের ওই রেলপথের মধ্যে মাত্র ৫ কিলোমিটার থাকছে ভারতীয় অংশে এবং ১০ কিলোমিটার পথ বাংলাদেশে।
এনএফ রেলওয়ের প্রধান প্রকৌশলী হারপাল সিংয়ের বরাতে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আবাদযোগ্য জমি বাঁচাতে ভারতীয় ৫ কিলোমিটার রেলপথ এলাকার মধ্যে ৩ দশমিক ৭ কিলোমিটার এলাকায় ফ্লাইওভার থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর সেকারণে বর্তমান ডিটেইলড প্রজেক্ট রিপোট (ডিপিআর) পরিবর্তন করা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে এতে।পুরো প্রকল্পের খরচ বহন করবে ভারত সরকার। তবে প্রকল্পের আওতায় বাংলাদেশের ১০ কিলোমিটার এলাকার কোথাও ফ্লাইওভার নির্মাণ করা হবে কিনা তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।

f


পরিদর্শনকারী দলের বরাতে ইকোনমিক টাইমস আরও জানায়, ২০১৭ সাল নাগাদ আখাউড়া-আগরতলাকে সংযোগকারী ১৫ দশমিক শূন্য ৫ কিলোমিটার দীর্ঘ ওই রেলপথের কাজ শেষ হবে।
এ রেলপথ স্থাপনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ আর ত্রিপুরাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে চায় নয়াদিল্লি।
হারপাল সিং জানান, গেল ১৮ই জুন ইন্দো-বাংলা রেল প্রজেক্ট নিয়ে ভারত সরকারের নীতি নির্ধারণকারী প্রতিষ্ঠান নীতি আয়োগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেয়া সিদ্ধান্তের ফলোআপ জানতে সাইট পরিদর্শন করে প্রতিনিধি দল।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় আখাউড়া এবং আগরতলার মধ্যে রেলপথ স্থাপনে সম্মত হয় দুই দেশ। ১৫ কিলোমিটার দীর্ঘ আগরতলা-আখাউড়া রেলপথটি বাংলাদেশের রেলপথের সঙ্গে ভারতীয় রেলপথের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় দিক থেকে সংযুক্ত করবে। আর এর মধ্য দিয়ে দুদেশের মধ্যে কানেকটিভিটি ও বাণিজ্য জোরালো হবে বলে আশাপ্রকাশ করা হয়েছে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা