,

আবুল হায়াতের নির্দেশনায় তৌকীর-বিপাশা

news-image

বিনোদন প্রতিবেদকআসছে ঈদে চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় একটি বিশেষ নাটকে দেখা যাবে দর্শকপ্রিয় নাট্যদম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতকে। নাটকটির নাম ‘সোনালী ডানার চিল’। এটি রচনা ও পরিচালনা করছেন আবুল হায়াত। এক বছর পর আবুল হায়াতের নির্দেশনায় এ তারকা দম্পতি নাটকে অভিনয় করছেন। গত শনিবার রাজধানীর অদূরে পুবাইলের ‘বিল বিলাইয়্যা’ শুটিং হাউজে নাটকটির শুটিং শুরু হয়। নীরা স্বপ্ন দেখতো বিবাহিত জীবন মানেই দুজন দুজনার। কিন্তু বিয়ের পর সজলকে ঘিরেই নীরার সেই স্বপ্ন ব্যর্থতায় পরিণত হয়। এ কারণে সব সময়ই তার মাঝে মানসিক চাপ সৃষ্টি হয়। এ নিয়েই নাটকের গল্প- জানালেন আবুল হায়াত। বাবার নির্দেশনায় সহশিল্পী হিসেবে যখন স্বামী তৌকীর আহমেদ থাকেন তখন কাজটি কেমন উপভোগ করেন- এমন প্রশ্নে বিপাশা হায়াত বলেন, যখন নাটক কিংবা টেলিফিল্মে বাবার নির্দেশনায় কাজ করতে আসি তখন পরিচালক বাবা কিংবা লেখক বাবার সঙ্গে প্রয়োজনে তর্কাতর্কিও হয়। আবার আমাকে যখন বকা দেয়ার প্রয়োজন মনে করেন বাবা তখন আন্তরিকভাবে নয়, বরং কঠিনভাবেই বকা দেন। যখন সহকর্মী হিসেবে আমি আমার স্বামীর সঙ্গে কাজ করি তখন আসলে একে অপরকে সম্মান দিয়ে কাজটি করি। এতে কাজটি অনেক ভাল হয়। আমার বাবার সততা, পরিশ্রম, মেধা সব মিলিয়ে তার নির্দেশনায় তৌকীরের সঙ্গে কাজ করতে গেলে পারিবারিক আবহও যেমন থাকে ঠিক তেমনি যথেষ্ট আন্তরিকতা নিয়ে করে দর্শকের মনের মতো একটি কাজ উপহার দেয়ার চেষ্টা থাকে। 

উল্লেখ্য, আবুল হায়াত নির্দেশিত প্রথম নাটক ‘হারজিৎ’-এ তৌকীর-বিপাশা জুটি হয়ে অভিনয় করেছিলেন। এরপর তারা একই পরিচালকের নির্দেশনায় ‘বেলী’, ‘প্রত্যাশা’, ‘দোলা’ (ধারাবাহিক), ‘হাসুলি বেগমের উপাখ্যান’সহ (ধারাবাহিক) বেশ কিছু নাটকে অভিনয় করেন। সর্বশেষ গত বছর আবুল হায়াতের নির্দেশনায় তৌকীর-বিপাশা অভিনয় করেন ‘একজন অপরাধিনী’ নাটকে। আসছে ঈদ উপলক্ষে এরই মধ্যে এটিএন বাংলার জন্য আবুল হায়াত নির্মাণ করেছেন ‘মলিনার এক রাত্রি’। অন্যদিকে তৌকীর আহমেদ তার চতুর্থ চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’র কাজ শেষ করে বর্তমানে ঈদের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিপাশা হায়াত জানান, আসছে ঈদ উপলক্ষে তিনি আরও একটি একক নাটকে অভিনয় করবেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা