,

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ রুবেল (৩৫) ও জসিম (৩০) নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাউতলী উত্তরপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সেকেন্ড অফিসার মো. ইশতিয়াক আহমেদ ও উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল কাউতলি উত্তরপাড়া মহল্লার জনৈক বশির মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় একটি দেশীয় পাইপগান, একটি কার্তুজ, দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি চাপাতি ও একটি তলোয়ার সহ রুবেল ও জসিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা