,

ব্রাহ্মণবাড়িয়া সওজ কার্যালয়ে ঠিকাদারদের তালা ঝুলানোর নাটক

news-image

বিশেষ প্রতিনিধি : রবিবার ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়ার নাটক করেছে কতিপয় ঠিকাদার। বকেয়া বিল পাবার দাবীতে নাটকীয় ভাবে তালা ঝুলানোর আধ ঘন্টা পর তালা খুলে দিয়েছে তারা। এ ঘটনায় শহরের হাস্যরসের সৃষ্টি হয়েছে। দুপুরে ১টার দিকে শহরের কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ কার্যালয়ের মাধ্যমে সম্পন্ন হওয়া উন্নয়ন কাজের বিপরীতে ২০১১-১২ অর্থ বছরে ১ কোটি ৪২ লাখ এবং ২০১৩-১৪ অর্থ বছরে ১ কোটি ৭ লাখ টাকা বকেয়া রয়েছে। অভিযোগ রয়েছে, এই দুই অর্থ বছরে নিম্ন মান কাজ ও অর্থ লোপাট হওয়ায় কাজের বকেয়া বিল আটকে দেয় সড়ক ও জনপথ বিভাগের সচিব। এসব ঘটনায় ব্যাপক তদন্ত চলছে বলেও অফিস সূত্রে জানা গেছে। এ বকেয়া বিলে পাবার দাবীতে দুপুর ১২টার দিকে ঠিকাদার খলিলুর রহমান, মোস্তফা কামাল, আতাউর রহমান পিন্টু, ফারুক আহমেদ, মোক্তার হোসেন এর নেতৃত্বে কতিপয় ঠিকাদার সড়ক ও জনপথ অফিসে এসে নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচায়ের সাথে দেখা করে কথা বলেন। এরপর নির্বাহী প্রকৌশলী রমজান উপলক্ষে দুপুরের বিরতিতে চলে গেলে ঠিকাদাররা অফিসের লোকদের অফিসের বাইরে এনে দুপুর ১ টায় অফিসের প্রধান গেইটে তালা ঝুলিয়ে দেন। তালাটিও অফিস থেকে ধার নেয়। এই কর্মসূচীতে কোনো প্রকার ব্যানার, ফেস্টুন ছিলো না। এমনকি ঠিকাদারদের উপস্থিতিও অতি নগন্য। এসময় তারা মিডিয়ার কিছু ক্যামেরার সামনে বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত অফিসে তালা ঝুলিয়ে রাখার ঘোষনা দেন। এরপর তারাই আবার দেড়টার দিকে অফিসের তালা খুলে দেন। পুনরায় অফিসের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়। ঠিকাদারদের তালা দেয়া নাটক দেখে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের কযেকজন কর্মকর্তা জানান, সংবাদ তৈরী করার জন্যই তারা এমন নাটক সাজিয়েছেন। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল ভট্টাচার্য বিল বকেয়া থাকার কথা নিশ্চিত করে বলেন, আমি অফিস থেকে বের হওয়ার পর তালা ঝুলানের ঘটনাটি ঘটে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের