,

তিউনিসিয়ায় ৮০টি মসজিদ বন্ধের সিদ্ধান্ত

news-image

 সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ এনে তিউনিসিয়ায় ৮০টি মসজিদ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শুক্রবার দেশটির সৌসি শহরের সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলায় ৩৯ জন নিহতের পর সরকারের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত জানানো হলো। দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদের বরাত দিয়ে বিবিসি শনিবার এ খবর দেয়। এসিদ বলেন, 'আগামী এক সপ্তাহের মধ্যে মসজিদগুলো বন্ধ করে দেওয়া হবে।' রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরের ওইসব মসজিদ থেকে 'সন্ত্রাসের বিষ' ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানী তিউনিসে এক সংবাদ সম্মেলনে দেশটির ধর্মনিরপেক্ষ প্রধানমন্ত্রী এসিদ বলেন, কিছু মসজিদ থেকে প্রতিনিয়ত প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা 'সন্ত্রাসবাদ'কে উস্কে দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওইসব মসজিদ বন্ধ করে দেবে বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া যেসব দল ও গ্রুপ সংবিধান পরিপন্থী কাজ করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিজ্ঞাও করেন তিনি। শুক্রবারের হামলায় নিহতদের বেশির ভাগই ব্রিটিশ নাগরিক বলেও উল্লেখ করেন তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি এসিদ।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ