,

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

news-image

রক্ষণাত্মক খেলার কৌশলটা প্রায় কাজেই লেগে গিয়েছিল কলম্বিয়ার। কিন্ত শেষ রক্ষা আর হলো না। নাটকীয়তায় ভরা    টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে কোপা আমেরিকার সেমি-ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য অবস্থায় থাকে। টাইব্রেকারে কলম্বিয়ার প্রথম তিন শটে হামেস রদ্রিগেস, রাদামেল ফালকাও ও হুয়ান কুয়াদরাদো লক্ষ্যভেদ করেন। আর্জেন্টিনার অধিনায়ক মেসি, এসেকিয়েল গারায়, এভার বানেগাও প্রথম তিন শটে গোল করতে সক্ষম হন। কলম্বিয়ার চতুর্থ শটে ক্রসবারের অনেক ওপর দিয়ে বল মেরে দেন লুইস মুরিয়েল। তবে পরের শটে এসেকিয়েল লাভেস্সি লক্ষ্যভেদ করলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। পঞ্চম শটে এদউইন কারদোনা গোল পাওয়ায় আশা টিকে ছিল কলম্বিয়ার। পরের শটে লুকাস বিলিয়া গোল পেলেই জিতে যেত আর্জেন্টিনা। কিন্তু তিনি ডান পোস্টের বাইরে দিয়ে শট নেওয়ায় ৪-৪ গোলে সমতায় থাকা টাইব্রেকার গড়ায় সাডেন ডেথে। নাটকীয় এই খেলায় সাডেন ডেথে কলম্বিয়ার হুয়ান সুনিগার শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো। আবার সুযোগ আসে আর্জেন্টিনার সামনে; কিন্তু মার্কোস রোহোর শট গিয়ে লাগে ক্রসবারে! কলম্বিয়ার জেইসন মুরিয়ো পরের শট মেরে দেন ক্রসবারের ওপর দিয়ে। পেনাল্টি শুটআউটে জেতার তৃতীয় সুযোগটি আর নষ্ট করেনি টুর্নামেন্টের ১৪ বারের চ্যাম্পিয়নরা। কার্লোস তেভেস লক্ষ্যভেদ করলে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনার খেলোয়াড় আর সমর্থকরা। চিলির ভিনা দেল মারে বাংলাদেশ সময় শনিবার ভোরে খেলাটি হয়। সেমি-ফাইনালে ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনা খেলবে ব্রাজিল ও প্যারাগুয়ের বিজয়ী দলের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ