,

ভারতের চেয়েও কঠিন হবে দ. আফ্রিকা সিরিজ’

news-image

র‌্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে পেছনে দক্ষিণ আফ্রিকা। উপমহাদেশের উইকেট-কন্ডিশনে অভ্যস্ততা কম। ভালো মানের স্পিনে বরাবরই দুর্বল বলে মনে করা হয় প্রোটিয়াদের। বাংলাদেশে এসে এই প্রচণ্ড গরমেও মানিয়ে নিতে হবে। তারপরও মাশরাফির ধারণা, দক্ষিণ আফ্রিকাকে হারানো ভারতকে হারানোর চেয়েও কঠিন হবে। “ভারতের চেয়ে দক্ষিণ আফ্রিকা অনেক বেশি ভারসাম্যপূর্ণ দল। ভারতের ব্যাটিং অনেক বেশি শক্তিশালী, বোলিং ততটা নয়। সিরিজেই আগেই আমি বলেছিলাম, আমাদের বোলাররা ভারতের ব্যাটসম্যানদের আটকে রাখতে পারলে আমরা সিরিজ জিতব। সেটাই হয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারালে সব বিভাগেই ভালো করতে হবে। কারণ ওদের কোনো দুর্বলতা নেই।” বাংলাদেশ অধিনায়কের মতে, দক্ষিণ আফ্রিকার বোলিং ভারতের তুলনায় অনেক ভালো। “ব্যাটিংয়ের তুলনায় ভারতের বোলিং অতটা ভালো নয়, সবাই জানে। ভারত ২৭০ রান করলে আমরা জেতার আশা করতে পারি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭০ রান তাড়া করে জেতা অনেক বেশি কঠিন হবে। ওয়ানডেতে স্টেইন খেলবে না, তারপরও পেস আক্রমণ অনেক শক্তিশালী। স্পিনে এখন ইমরান তাহির আছে।” দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও সমীহ জাগানিয়া, বললেন মাশরাফি।
“ব্যাটিং অর্ডার অনুযায়ী যদি নামগুলো বলতে থাকেন, ডি কক-আমলা-ডু প্লেসি-ডি ভিলিয়ার্স-ডুমিনি-মিলার-রুশো…সব কটাই ম্যাচ উইনার। ডি ভিলিয়ার্সের কথা ধরুণ, ওর মতো বিধ্বংসী ব্যাটসম্যান কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপেও নাই। একাই ম্যাচ শেষ করে দিতে পারে।” তাই বলে মাঠে নামার আগেই হার মেনে নিচ্ছেন না অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে