,

সংঘর্ষ ছাড়াই পৃথিবী অতিক্রম করলো ইকারাস

news-image

পৃথিবী ধ্বংস হওয়া নিয়ে বিশ্ববাসীর ছিল নানা জল্পনা-কল্পনা। খ্রিস্টধর্মের অনেক তাত্ত্বিক জানিয়েছিলেন, চলতি বছরের সেপ্টেম্বরে কোনো এক গ্রহাণুর আঘাতে ধ্বংস হবে পৃথিবী। যদিও নাসা তাদের এই ভবিষ্য বাণী মেনে নেয়নি, তবুও বেশ কয়েকটি ব্লগে এ নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। কিন্তু সেপ্টেম্বর আসার আগেই পৃথিবীকে অতিক্রম করলো আরও একটি গ্রহ‍াণু। ইকারাস নামে গ্রহাণুটি গত ১৬ জুন রাতে পৃথিবীর অনেক কাছ দিয়ে অতিক্রম করেছে। এ নিয়ে মহাকাশভিত্তিক ইন্টারনেট চ্যানেল স্লো‍’র এক মুখপাত্র জানান, ইকারাস পৃথিবীর নিকটবর্তী পাঁচ মিলিয়ন মাইল দ‍ূরত্বে অতিক্রম করেছে।নাসাও জানায়, ইকারাস কোনো ক্ষতি ছাড়াই ২১ চ‍ন্দ্র দূরত্ব (লুনার ডিসটেন্স) থেকে অতিক্রম করেছে পৃথিবীকে। পরবর্তীতে এই গ্রহাণুটি ফের আরও কাছ থেকে পৃথিবীকে অতিক্রম করতে পারে বলে জানান বিজ্ঞানীরা। তবে তা ২০৯০ সালের আগে নয়। তখন পৃথিবী থেকে এর ব্যবধান হবে ১৭ চান্দ্র দূরত্ব। ইকারাস ছিল পৃথিবীর নিকটবর্তী অতিক্রমকারী প্রথম গ্রহাণ‍ু, যেটি ১৯৪৯ সালে প্রথম চিহ্নিত করা হয়। প্রতি নয়বছর বা ২৮ বছর পর পর জুন মাসে এটি এই পথ অতিক্রম করে। পৃথিবীর খুব কাছ থেকে গেলেও এই গ্রহাণুর কোনো ক্ষতিকর প্রভাব পৃথিবীতে পড়েনি। কিন্তু আরও একটি গ্রহাণ‍ু কয়েক মাসের মধ্যে পৃথিবীতে আঘাত হানতে পারে বলে ধারণা করছেন অনেক খ্রিস্টীয় তাত্ত্বিক। তবে এ বিষয়ে নাসার ভাষ্য, নিকট ভবিষ্যতে পৃথিবীর সঙ্গে কোনো গ্রহাণুর সংঘর্ষ ঘটবে না। তাই পৃথিবীর উপর কোনো ধ্বংসাত্মক বা ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ