,

দ.আফ্রিকার বিপক্ষে টি২০ খেলা হবে না তাসকিনের

news-image

ইঞ্জুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানতে খেলা হয়নি তরুণ পেসার তাসকিন আহমেদের। আগামী মাসে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের টি২০ তেও তার খেলা নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। কেননা শরীরের বাঁ-পাশে কিছুটা ব্যথা অনুভব করায় তিন সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাকে। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিং করার সময় আঘাত পান তাসকিন। পরের দিন অনুশীলনে ব্যথা আরো বেড়ে যায় তার। তাই করা হয় এমআরআই পরীক্ষা। রিপোর্টে দেখা যায়, তাসকিনের বাঁ-পাশে ‘সাইড স্ট্রেইন’ হয়েছে। তাই তাকে তিন সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে বলা হয়েছে। দুটি টি২০, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে আগমী ৩০ জুন ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ৫ জুলাই টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হবে। ৭ জুলাই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। তবে এই ডান-হাতি পেসার চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরতে দৃঢ় আশাবাদী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তিনটি ওয়ানডে হবে ১০, ১২ ও ১৫ জুলাই। তাসকিন প্রথম দুটি টি-টোয়েন্টি খেলতে না পারলেও হয়তো ওয়ানডে সিরিজে খেলতে পারেন। ২১-২৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট এবং ৩০ জুলাই থেকে ৩ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ খেলবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ