,

ফেইসবুকে অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহারের সুযোগ

news-image

প্রযুক্তি ডেস্কফেইসবুকে অ্যাকাউন্ট না থাকলেও মেসেঞ্জার ব্যবহারের সুযোগ চালু করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। ফলে যেকোনো মোবাইল ব্যবহারকারী বার্তা বিনিময়ের এই জনপ্রিয় অ্যাপটি ব্যবহার করতে পারবেন। নতুন এ সুবিধা চালুর জন্য অ্যাপটিতে যোগ করা হয়েছে ‘নট অন ফেইসবুক?’ অপশন সুবিধা। এতে ক্লিক করে মোবাইল নম্বর এবং নিজের ছবি দিয়ে বন্ধুদের সঙ্গে বার্তা বিনিময় করা যাবে। আর ফেইসবুকে অ্যাকাউন্ট থাকা ব্যক্তিরা আগের মতোই ‘লগ ইন উইথ ফেইসবুক’ অপশন কাজে লাগিয়ে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। ফেইসবুক ব্যবহারকারীদের গণ্ডি পেরিয়ে আরো বেশি মানুষের কাছে মেসেঞ্জার অ্যাপটি পৌঁছে দেওয়ার পাশাপাশি অ্যাপটিকে স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে এ উদ্যোগ নিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

বছরের শুরু থেকেই অ্যাপটির ব্যবহারকারী বৃদ্ধি করতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে ফেইসবুক। মার্চে অ্যাপটিতে অন্য প্রতিষ্ঠানের তৈরি (থার্ড পার্টি) অ্যাপ যোগের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। বার্তা বিনিময়ের জন্য তৈরি হলেও পরবর্তী সময়ে এতে ভিডিও কল করার সুবিধা চালু করে ফেইসবুক কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ