,

কুইন’ কঙ্গনা এবার রানি লক্ষ্মীবাই

news-image

মুম্বাই বলিউডে বায়োপিকের তালিকায় নতুন সংযোজন। এবার রানি লক্ষ্মীবাইয়ের ভূমিকায় দেখা যাবে ‘কুইন’ কঙ্গনা রানাওয়াতকে। ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবির ব্যাপক সাফল্যের পর কঙ্গনার ফ্যানরা অপেক্ষায় ছিলেন তাঁর নতুন ছবির জন্য। কোন রূপে তাঁকে দেখা যাবে তা নিয়েও চলছিল জল্পনা৷ বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার জোয়ার আনা কঙ্গনা বড় কোনও নায়কের বিপরীতে কাজ নিচ্ছিলেন না৷ ফিরিয়ে দিয়েছিলেন সলমন খানের বিপরীতে সুলতান ছবিতে অভিনয়ের প্রস্তাব৷ ঠিক সেই মুহূর্তেই তাঁর হাতে আসে কেতন মেহতার রানি লক্ষ্মীবাইয়ের স্ক্রিপ্ট৷কেতনের গবেষণায় মুগ্ধ কঙ্গনা তখনই হ্যাঁ করে দেন৷ কঙ্গনার ঘনিষ্ঠমহলের মতে, যোদ্ধা রানির চরিত্র পেয়ে উৎসাহিত কঙ্গনা৷ এমন একটি চরিত্র এবং যে বড় মাপে ছবিটির পরিকল্পনা করা হয়েছে তাতে আপ্লুত কঙ্গনা৷ নিজের সেরাটা এ ছবিতে দিতে তৈরি তিনি।

কঙ্গনা নিজে না বললেও পরিচালক কেতন মেহতা জানিয়েছেন কঙ্গনার লক্ষ্মীবাই হওয়ার কথা৷ তাঁর স্বপ্নের রাইজিং ট্রিলজিতে ‘মঙ্গল পান্ডে’র পর এটা দ্বিতীয় ছবি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ