বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ ঘণ্টা পর উদ্ধার ফেরি চন্দ্রমল্লিকা

news-image

দীর্ঘ ২৩ ঘণ্টা চেষ্টার পর ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাট প্রান্তে ডুবোচরে আটকা পড়া ফেরি চন্দ্রমল্লিকাকে উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানান, শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৩টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোর থেকেই একটি ইউটিলিটি ফেরি ও একটি আইটি জাহাজ ৩৮৯ দিয়ে আটকে পড়া ফেরিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলো বিআইডব্লিউটিসি। একপর্যায়ে সন্ধ্যায় উদ্ধারকারী জাহাজ আইটি ৩৮৯ নিজেই ডুবোচরে আটকে পরে এবং চন্দ্রমল্লিকার ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ব্যাহত হয় উদ্ধার কাজ। বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে চন্দ্রমল্লিকা ফেরিটি যানবাহন ও যাত্রীবোঝাই অবস্থায় ডুবোচরে আটকা পরে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, আটকে পড়া ফেরি চন্দ্রমল্লিকাকে শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে উদ্ধার করা হয়েছে। মানিকগঞ্জ পাটুরিয়া ঘাটের মেরিন ব্যবস্থাপক আব্দুর ছাত্তার জানান, তিনি ও তার সিনিয়র মেরিন কর্মকর্তা আব্দুস সোবাহান এই উদ্ধার কাজে নেতৃত্ব দেন। বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে দু’টি ট্রাক, ছয়টি প্রাইভেটকার ও বেশকিছু যাত্রী বোঝাই করে চন্দ্রমল্লিকা নামে একটি ইউটিলিটি ফেরি দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। পরে ফেরিটি দৌলতদিয়া চ্যানেল অতিক্রম করতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে তা দুই কিলোমিটার ভাটিতে গিয়ে ডুবোচরে আটকা পড়ে। খবর পেয়ে আটকে পড়া ফেরিটি উদ্ধারের জন্য দৌলতদিয়া ঘাট থেকে শাপলা-শালুক নামের অপর একটি ইউটিলিটি ফেরি ও পাটুরিয়া থেকে একটি আইটি জাহাজ ৩৮৯ পাঠিয়ে উদ্ধার কাজ চালানো হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে উদ্ধার কাজ সফল হয়। বৃহস্পতিবার বিকেলেই ফেরিতে আটকা পড়া যাত্রীদের বিআইডব্লিউটিসির উদ্যোগে ট্রলারে করে তীরে পৌঁছে দেওয়া হয়। তিনি আরো জানান, বর্তমানে নদীতে প্রচণ্ড স্রোত বইছে। পাশাপাশি বৈরি আবহাওয়ার কারণে নদীর পানি উত্তাল হয়ে বড় ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক