,

২০১৪ সালে বিদেশি বিনিয়োগ কমেছে বাংলাদেশে

news-image

২০১৪ সালে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) কমেছে ৪.৭ শতাংশেরও বেশি। অথচ ২০১৪ সালটি রাজনৈতিক দিক থেকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে স্থিতিশীল বছর ছিল। গত বছর বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে ১৫২ কোটি ৬০ লাখ ডলার। অথচ ২০১৩ সালে সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছিল ১৫৯ কোটি ৯০ লাখ ডলার। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের ‘বিশ্ব বিনিয়োগ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বুধবার বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিওআই) সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আঙ্কটাড আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুত ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। এতে সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহিউদ্দিন খান আলমগীর, বিওআই’র নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদ ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আঙ্কটাডের প্রতিবেদনটি উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন। এতে বলা হয়, ২০১৪ সালে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এফডিআই বাড়লেও বাংলাদেশে কিছুটা কমেছে। প্রতিবেদেনের তথ্যমতে এ সময় বাংলাদেশে ১৫২ কোটি ৭০ লাখ ডলারের এফডিআই এসেছে,অথচ ২০১৩ সালে এর পরিমাণ ছিলো ১৫৯ কোটি ৩০ লাখ ডলার। তবে বিওআই’র দাবি ২০১৪ সালে বাংলাদেশে ২০৬ কোটি মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগ এসেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা