,

চট্টগ্রামে দেয়াল ধসে ২ জনের মৃত্যু

news-image

চট্টগ্রামে সদরঘাট থানা এলাকায় সীমানা প্রাচীর ভেঙে পড়ে দুই পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বন্দরনগরীর পশ্চিম মাদারবাড়ির নিরিবিলি হোটেলের গলিতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জান্নাতুল ফেরদৌস কুসুম ও সুবীর। কুসুম ঐ এলাকার মনিরুল হকের স্ত্রী এবং সুবীর একটি পরিবহন এজেন্সিতে চাকরি করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেয়ালের বিপরীতে একটি ইটের স্তূপ রয়েছে। বৃষ্টির কারণে ইট সরে গিয়ে দেয়ালে চাপ সৃষ্টি হওয়ায় সেটি ধসে পড়ে। নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মো. মঈনউদ্দিন জানান, সকালে ঐ গলির একটি সীমানা প্রাচীর ভেঙে পড়ে। এতে পথচারী কুসুম ঘটনাস্থলেই মারা যান। মেডিকেল পুলিশ ফাঁড়ির এস আই জহিরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা সুবীরকে উদ্ধার করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা